ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
অগ্নিশিখা
সর্বশেষ
গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।এ সময় প্রধানমন্ত্রী তাঁদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। পাশাপাশি তিনি শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে সরকার ও সেনাবাহিনী সব সময় থাকবে বলেও আশ্বাস দেন।আজ সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় প্রধানমন্ত্রী শহীদ সেনাসদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের সেনাসদস্যরা প্রাণ দিয়েছেন। তাঁরা দেশের জন্য শহীদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এই শোকের সময়ে আমরা আপনাদের পাশে আছি এবং পাশে থাকব। সরকার ও সেনাবাহিনী সব সময় আপনাদের পরিবারের পাশে থাকবে। প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার পাশাপাশি শহীদ সেনাসদস্যদের পরিবারের দেখভালেও সরকার তার দায়িত্ব পালন করবে।’ ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদ সেনাসদস্যদের স্থায়ী ঠিকানায় তাঁদের পরিবারের জন্য একটি করে বাড়ি নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।একই সঙ্গে তাঁদের স্ত্রীদের চাকরির ব্যবস্থা এবং সন্তানদের জন্য মাসিক ভাতা দেওয়ার কথাও জানানো হয়েছে।উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণে দুই সেনাসদস্য শহীদ হন।তাঁরা হলেন সৈনিক (অপারেটর) আবু বকর সিদ্দিক এবং সৈনিক (গানার) মো. তাসনিম রিফায়াত।প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আবু বকর সিদ্দিকের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী সুরাইয়া আক্তার জুতি, শিশু কন্যা ফাতেমা সিদ্দিকা, বাবা আব্দুল ওহাব ও মা পারভীন আক্তার।মো. তাসনিম রিফায়াতের পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী মোসা. ফাহমিদা আফরিন, শিশু কন্যা রাফসা তাসনিম ইফরা এবং বাবা মো. আসাদুল হক।
১৫ সেপ্টেম্বর ২০২৬

কোন ভিডিও নেই !
সঠিক চরিত্র নির্বাচনে বিজ্ঞাপনের নেপথ্য কারিগর এ আর পিয়াস

সঠিক চরিত্র নির্বাচনে বিজ্ঞাপনের নেপথ্য কারিগর এ আর পিয়াস

অগ্নিশিখার সাথে একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান ‎মান্না

অগ্নিশিখার সাথে একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান ‎মান্না

ঢাকা–নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে প্রতারণা, প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

ঢাকা–নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে প্রতারণা, প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

বিরোধ নিরসনে প্রশংসিত বিএনপি নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল

বিরোধ নিরসনে প্রশংসিত বিএনপি নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল

বাগেরহাটে মানহীন পাথর দিয়ে মাদ্রাসার ভবন নির্মাণের অভিযোগ

বাগেরহাটে মানহীন পাথর দিয়ে মাদ্রাসার ভবন নির্মাণের অভিযোগ

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা প্রায় ৭ মাস পর ফের গ্রেপ্তার

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা প্রায় ৭ মাস পর ফের গ্রেপ্তার

দর্শকের হৃদয় ছুঁয়েছে এম আই অভির ‘মানজিল’

দর্শকের হৃদয় ছুঁয়েছে এম আই অভির ‘মানজিল’

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

লাভ ৯৬ এর মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে চিত্রনায়িকা পূর্ণতার

লাভ ৯৬ এর মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে চিত্রনায়িকা পূর্ণতার

যাদবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে তরুণ দুই তুর্কি

যাদবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে তরুণ দুই তুর্কি

সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

তিন মাধ্যমে দাপুটে আফফান মিতুলের অভিনয়যাত্রা

তিন মাধ্যমে দাপুটে আফফান মিতুলের অভিনয়যাত্রা

নারায়ণগঞ্জে শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন নামে একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে শুভ হত্যা: নরসিংদী থেকে ধিমন নামে একজন গ্রেপ্তার

‎রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীরদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

‎রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীরদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদুষী-নাযাহ-আমিনাকে নিয়ে শিহাব শাহীনের নতুন গল্প

বিদুষী-নাযাহ-আমিনাকে নিয়ে শিহাব শাহীনের নতুন গল্প

চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা

‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বরগুনায় পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বরগুনায় পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ

একসঙ্গে তিন ভিন্ন চরিত্রে দীপা খন্দকার

একসঙ্গে তিন ভিন্ন চরিত্রে দীপা খন্দকার

রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন ‘ধরে নেন’ যে, তিনি ব্যালটে রয়েছেন।ডালাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।বুধবার ডালাসে রিপাবলিকানদের মধ্যবর্তী নির্বাচন বিষয়ক সম্মেলনে ট্রাম্প বলেন, রিপাবলিকানরা জিতলে আপনারাও আমাদের সঙ্গে জিতবেন এবং ৫ হাজার ডলার পাবেন। এটিকে ‘ট্রাম্প ডিভিডেন্ড’ বলা হবে।তবে এই অর্থ কোথা থেকে আসবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। তাত্ত্বিকভাবে এই অর্থ প্রদানের মোট ব্যয় ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। এ বিষয়ে তিনি শুধু বলেন, ‘আমাদের দেশ প্রচুর অর্থ আয় করছে।’জনমত জরিপে পিছিয়ে থাকা সত্ত্বেও নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে, এমন প্রচেষ্টায় নিজের ভূমিকার ওপর জোর দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি আপনাদের বলছি, ধরে নিন আমি ব্যালটে আছি।’তিনি আরো বলেন, আমি ব্যালটে আছি, আমি ব্যালটে আছিÑ আর মাত্র একবার।জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, ট্রাম্পের জনপ্রিয়তার হার ৩০ শতাংশের ঘরে রয়েছে। উচ্চমূল্য ও ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে ভোটারদের মধ্যে তার বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বাড়ছে।ডিসিশন ডেস্ক এইচকিউ-এর পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে ২৩০-২০৫ আসনে জয় পেতে পারে ও সিনেটে তাদের সংখ্যাগরিষ্ঠতা ৫১-৪৯ হতে পারে।ট্রাম্প অজনপ্রিয় ইরান যুদ্ধের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। তিনি যুদ্ধে বিজয়ের পূর্বাভাস দেওয়ার পাশাপাশি এর সঙ্গে সরাসরি তেলের দাম কমার বিষয়টি যুক্ত করেন। একইসঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম নিজের নামে পরিবর্তনেরও ইঙ্গিত দেন।ট্রাম্প বলেন, খাদ্যের দাম ও প্রায় সব ধরনের পণ্যের দাম দ্রুত কমছে আর ইরানের সঙ্গে যুদ্ধে আমরা জয়ী হলেই তেলের দাম কমে যাবে। যুদ্ধটি এখন চলছে।সম্মেলনে অন্য রিপাবলিকানদের মতো ট্রাম্পও যুক্তরাষ্ট্রে কমিউনিজমের কথিত ঢেউয়ের হুমকি নিয়ে বক্তব্য দেন।তিনি বলেন, তারা জিতলে এটি একটি কমিউনিস্ট দেশে পরিণত হবে।তিনি আরো বলেন, ‘আপনাদের ভোটই সিদ্ধান্ত নেবে, আমাদের দেশ আগামী ২৫০ বছরের শুরুতে হোঁচট খাবে, নাকি সামনে এগিয়ে যাবে এবং আর কখনো পেছনে ফিরে তাকাবে না।’বৃহস্পতিবার সম্মেলনের সমাপনী অধিবেশনে আবারও বক্তব্য দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এর আগে মূল বক্তব্য দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।মন্ত্রিসভার সদস্য, কংগ্রেসের নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ প্রতিনিধি পরিষদ ও সিনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরাও সম্মেলনের কর্মসূচিতে রয়েছেন।

রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের