ঢাকা, বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
অগ্নিশিখা

শিডিউল নিয়ে আইনি নোটিশে হতবাক শরিফুল রাজ

প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ও এক্সক্লুসিভিটি শর্ত লঙ্ঘনের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক ও রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, চুক্তিতে নির্ধারিত শর্ত ও কাজের নিয়ম ভঙ্গের কারণে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এ বিষয়ে নোটিশ পাওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে রাজকে সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিকে আইনি নোটিশ ও প্রযোজকের অভিযোগ নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন শরিফুল রাজ। তাঁর দাবি, কখনো অর্থ পরিশোধ, আবার কখনো শিডিউল নিয়ে অভিযোগ তোলা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে রাজ বলেন, একবার বলে টাকার কথা, আমি নাকি টাকা দিচ্ছি না। আবার বলে শিডিউলের কথা। তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক। আর যদি শিডিউল চায়, সেটা তো অবশ্যই দেব। আমি তো সিনেমা করতে এসেছি। আমার দীর্ঘ ক্যারিয়ারে টাকা নিয়ে শিডিউল দেইনি, এমন কেউ বলতে পারবে না। আমি সব সময় সিনেমাই করব।’

আসন্ন ঈদে ‘ঠিকানা’ মুক্তি এবং একই সময়ে অন্য সিনেমায় কাজ করার বিষয়ে রাজের বক্তব্য, চুক্তিতে অন্য কোনো সিনেমায় কাজ করা যাবে না—এমন শর্ত ছিল না। তাঁর মতে, প্রযোজনা প্রতিষ্ঠান ঈদে সিনেমাটি মুক্তি দিতে চাইলেও নোটিশে ঈদের পর মুক্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে। ফলে শিডিউল ও মুক্তির সময় নিয়ে অস্পষ্টতা রয়েছে।

এ প্রসঙ্গে রাজ বলেন, সিনেমাটি ঈদেই আসবে। আর কোনো সিনেমা করা যাবে না, বিষয়টা এমন নয়। তাদের ইচ্ছা ঈদে মুক্তি দেবে, ওকে। কিন্তু অন্য কোনো সিনেমা করা যাবে না—এটা তো চুক্তিতে নেই। আবার তাদের সিনেমা ঈদে আসবে, এটাও তো নয়। নোটিশেই ঈদের পরে মুক্তির কথা উল্লেখ রয়েছে। আমরা সেভাবেই কাজটি করতে পারতাম। পেশাগত জায়গায় শিডিউল নিয়ে এমন অভিযোগ ও আইনি নোটিশ আমাকে হতবাক করছে।

রাজ আরও জানান, চুক্তির ৪.১১ ধারা এবং আইনি নোটিশের দ্বিতীয় ধারায় সিনেমাটির মুক্তি ও শিডিউল-সংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে। তবে মুক্তির নির্দিষ্ট সময়সীমা স্পষ্ট করা হয়নি বলে তাঁর দাবি। এ অবস্থায় আইনি নোটিশের জবাব দেওয়ার পাশাপাশি নিজেও আইনিভাবে বিষয়টি মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রাজের ভাষ্য, এখন আমিও আইনিভাবে কথা বলব। চুক্তির ভিন্নতা নিয়ে অনেক কিছুই বলতে পারি। আমার কাজ শিডিউল দেওয়া, শুটিং করা। এখন বছরে তো আমি একটা ছবি করছি না। যাই হোক, পেশাগত জায়গায় এসব বিষয়ের চেয়ে কাজ নিয়ে বেশি ভাবতে চাই। প্রযোজক-পরিচালকের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। আশা করি, তাঁরা বিষয়টি অনুধাবন করতে পারবেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

শিডিউল নিয়ে আইনি নোটিশে হতবাক শরিফুল রাজ

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত