ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

আর্কাইভ দেখুন

মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ লায়ন্স জেলা ৩১৫ বি-১: অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ লায়ন্স জেলা ৩১৫ বি-১: অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অনন্য বার্তা নিয়ে উদযাপিত হলো লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-১, বাংলাদেশের অক্টোবর সেবা সপ্তাহ। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশান ক্লাবের ক্রিস্টাল হলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সেবা সপ্তাহের আনুষ্ঠানিক সমাপনী ঘটে। অনুষ্ঠানে জেলার দুই শতাধিক লায়ন সদস্যসহ লায়ন্স ইন্টারন্যাশনালের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ অংশ নেন। ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গভর্নর ড. খন্দকার মাজহারুল আনোয়ার, কেবিনেট সেক্রেটারি ড. মুহিব শাহীন, কেবিনেট ট্রেজারার মাহমুদা মিলা, অক্টোবর সার্ভিস কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান, সেক্রেটারি জাকির হোসেন মুকুল এবং কমিটির ট্রেজারার ডা. মোশায়েদ রহমান মুনসহ অন্যান্য বিশিষ্ট লায়ন নেতৃবৃন্দ। ‎সমাপনী আলোচনায় বক্তারা সমাজ থেকে অসহায়, সুবিধাবঞ্চিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মানবোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। ‎অনুষ্ঠানে অক্টোবর সার্ভিস কমিটির ট্রেজারার ডা. মোশায়েদ রহমান মুন বলেন, “বিশ্বব্যাপী অসহায় ও নিপীড়িত মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। যেখানেই মানবতা বঞ্চিত, সেখানেই আমাদের সেবা পৌঁছে যাবে।” তিনি সেবাকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর একটি ধারাবাহিক অঙ্গীকারে পরিণত করার ওপর জোর দেন। ‎সমাপনী অনুষ্ঠানটি লায়ন সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করার অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়। উপস্থিত সদস্যরা ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


ছাত্রত্ব নেই, তাও হোস্টেলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ!

ছাত্রত্ব নেই, তাও হোস্টেলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ!

মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সরকারি কলেজের শহিদ ড. শামসুজ্জোহা মুসলিম ছাত্রাবাসে ছাত্রত্ব শেষ হওয়া সত্ত্বেও অ-শিক্ষার্থীদের অবৈধভাবে কক্ষ দখল করে থাকা এবং সিট বাণিজ্যের মাধ্যমে নগদ টাকা তোলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে। এতে করে একদিকে সৃষ্টি হয়েছে তীব্র আবাসন সংকট, অন্যদিকে চরম দুর্ভোগে পড়েছেন বর্তমান মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা। এ নিয়ে কলেজ জুড়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে এবং সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ উঠেছে।অনুসন্ধানে দেখা যায়, মূল ছাত্রাবাসের ৪০৮ নম্বর কক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের ১০ নম্বর যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির। অভিযোগ রয়েছে, প্রায় দুই বছর আগে বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ হলেও ছাত্রত্বহীন অবস্থায় প্রভাবশালীদের আশ্রয়ে তিনি হলে অবস্থান করছেন।সম্প্রতি হোস্টেলে অবস্থানরত বৈধ শিক্ষার্থীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে আশ্চর্যজনকভাবে দুটি কক্ষের শিক্ষার্থীদের নাম ও তালিকা সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে—কক্ষ দুটি হলো ৪০৮ এবং ২০৩। ২০৩ নম্বর কক্ষে অবস্থান করছেন কলেজ শাখা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান।সিট দখলের পাশাপাশি সরাসরি সিট বাণিজ্য ও অবৈধভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে। সম্প্রতি দৈনিক অগ্নিশিখা পত্রিকার প্রতিনিধির কাছে আসা মেসেঞ্জার চ্যাটিংয়ের কিছু স্ক্রিনশটে দেখা যায়, ৪০৮ নম্বর কক্ষে থাকা ছাত্রদল নেতা মনিরুল ইসলাম মনির লিখেছেন— যারা সিটের টাকা জমা দিবেন ৪০৮ নম্বর রুমে চলে আসুন। ১০:৩০ পর্যন্ত টাকা তোলা হবে।একজন অ-শিক্ষার্থী নেতার এভাবে সাধারণ শিক্ষার্থীদের সিটের টাকা নিজের হাতে তুলে নেওয়া এবং হলে আধিপত্য বিস্তার নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীর অভিযোগ, হলের প্রায় ১৫টি সিট এমন ব্যক্তিদের দখলে রয়েছে, যাদের বর্তমানে কলেজে কোনো ছাত্রত্ব নেই। অনার্স চতুর্থ বর্ষ বা মাস্টার্স শেষ করার পরও দীর্ঘদিন ধরে তারা হোস্টেল ছাড়ছেন না। এ বিষয়ে ২০২৫ সালের ১২ নভেম্বর হোস্টেল সুপারের কার্যালয় থেকে বকেয়া পরিশোধ করে ২৮ নভেম্বরের মধ্যে সিট ছাড়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হলেও অ-শিক্ষার্থীরা তা তোয়াক্কা করেননি। ফলে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সাধারণ শিক্ষার্থীরা সিট বরাদ্দ থেকে বঞ্চিত হচ্ছেন।অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে ছাত্রদল নেতা মনিরুল ইসলাম মনির ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার মাস্টার্স শেষ হয়নি, একটি বিষয়ে ফেল রয়েছে। আমি ছাত্র রাজনীতি করি।এছাড়াও সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা কলেজে মাস্টার্স ফেল করে বা শেষ করে রাজনীতি করছে না—এমন দেখাতে পারবেন? আমরা ১৬-১৭ বছর জেল-জুলুম খেটে রাজনীতি করেছি, এতটুকু সুযোগ-সুবিধা কি পাব না!ছাত্রত্ব না থাকা সত্ত্বেও সিট দখল ও টাকা তোলার বিষয়ে পুনরায় প্রশ্ন করা হলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।এ বিষয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুয়েল রানা বলেন, মনিরুল ইসলাম মনির আমাদের কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। উনি ছাড়াও আরও ১৫-১৬ জন এভাবে ছিল, ধীরে ধীরে ৪-৫ জন গেছে, এখন আরও কয়েকজন আছে। আমরা কলেজ প্রশাসনের সাথে কথা বলেছি। কলেজ ছাত্রদলের কেউ অপকর্মে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রত্বহীনদের বিরুদ্ধে কলেজ প্রশাসন ব্যবস্থা নিলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।হোস্টেল সুপারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমবার কথা বলে সাংবাদিক ও পত্রিকার নাম শুনেই তিনি সংযোগ কেটে দেন। পরবর্তীতে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি।সার্বিক বিষয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান বলেন, কোনো ছাত্র ফাইনাল পরীক্ষা দেওয়ার পর বা ফল প্রকাশের পর আর নিয়মিত ছাত্র থাকে না। ফেল করলেও অনিয়মিত হিসেবে পরীক্ষা দিতে পারে, তবে তার কলেজ হোস্টেলে থাকার কোনো সুযোগ নেই।ছাত্রত্ব শেষ হওয়ার পরও ছাত্রদল নেতার হলে থাকার বিষয়ে অসহায়ত্ব প্রকাশ করে অধ্যক্ষ বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ। আপনারাই পরামর্শ দেন কী করা যায়? সরকারের নির্ধারিত নিয়ম তো সব ক্ষেত্রে একবারে বাস্তবায়ন করা সম্ভব হয় না। আমি তো ছাত্রদের মারতে পারি না বা জোর করে বের করে দিতে পারি না। চলে যেতে বলতে পারি, কিন্তু তারা যদি নিজে থেকে না যায় বা লজ্জাবোধ না করে, তবে কী করার আছে বলুুুন!


বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর বক্তব্য ও ভিডিও প্রচার করে সাংবাদিককে হেনস্তা এবং সামাজিকভাবে হেয় করার অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন স্থানীয় সাংবাদিক আলমগীর হোসেন। গত ১৩ অক্টোবর তিনি মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ৫৬৩/২০২৬।অভিযুক্ত বিল্লাল উপজেলার সাতগাঁও গুচ্ছগ্রামের মৃত নুর ইসলামের ছেলে। অভিযোগকারী আলমগীর হোসেন জাতীয় ভোরের দর্পণের বিজয়নগর প্রতিনিধি হিসেবে কর্মরত।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জুন ধর্ষণচেষ্টা মামলার এক ব্যক্তির গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আলমগীর হোসেন। তাঁর অভিযোগ, ওই সংবাদ প্রকাশের পর থেকেই তাঁকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও আপত্তিকর প্রচারণা চালানো হয়।আলমগীর হোসেনের দাবি, অভিযুক্ত বিল্লালের প্ররোচনায় আয়োজিত একটি মানববন্ধনে তাঁর নাম উল্লেখ করে স্লোগান দেওয়া হয়। পাশাপাশি তাঁর কর্মস্থলে হামলার চেষ্টার ঘটনাও ঘটে।সাংবাদিক আলমগীর হোসেন অভিযোগ করেন, ধর্ষণচেষ্টার মামলার ভুক্তভোগীর শাশুড়িকে একটি কক্ষে আটকে রেখে তাঁর নাম বলার জন্য চাপ প্রয়োগ করা হয়। পরে ওই ঘটনার ভিডিও সম্পাদনা করে বক্তব্যের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়।তিনি জানান, ঘটনার মূল ভিডিও এবং সংশ্লিষ্ট তথ্য হাতে পাওয়ার পর বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রায় চার মাস ধরে বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহের পর গত ১৩ অক্টোবর চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।এমনকি গত ২০ সেপ্টেম্বর রাতে একটি কম্পিউটারের দোকানে অভিযুক্ত বিল্লাল তাঁর কাছে ক্ষমা চান। এ সময় তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলেও অভিযোগকারীর দাবি।এ ছাড়া অর্থ লেনদেন এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা স্থানান্তরসংক্রান্ত কাজে হয়রানির অভিযোগও তুলেছেন আলমগীর হোসেন। এমনকি সমাজে বিভিন্ন গ্রুপিং ও বিশৃঙ্খলা সৃষ্টির মূল হোতা বলে দাবি করেন। এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানিয়েছেন তিনি।অভিযোগকারী পক্ষের দাবি, বিল্লাল আগে আওয়ামী লীগের পদ-পদবি ব্যবহার করলেও সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করেছেন। কখনো বিএনপি, আবার কখনো জামায়াতের সঙ্গে কাজ করার অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে। একই সাথে তাঁর সম্পদ ও রাজনৈতিক কর্মকাণ্ডের নিরপেক্ষ যাচাইয়ের দাবি জানানো হয়েছে। সাংবাদিক আলমগীর হোসেন বলেন, সংবাদ প্রকাশের জেরে তাঁকে সামাজিকভাবে হেয় করা হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।অভিযুক্ত বিল্লাল জানান, আমি অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোন কাগজপত্র প্রমাণ হাদী পাই নাই এবং এ বিষয় সত্যতা প্রমাণ করবে গ্রামবাসী।চান্দুরা প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, আমি ভালো মন্দ কিছু জানিনা আমাকে কেউ কিছু বলে নাই।


বিজয়নগরে ৩বছর ধরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

বিজয়নগরে ৩বছর ধরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর গ্রামে দুর্ঘটনাকে  মামলা দায়েরের পর স্বামী-স্ত্রীকে প্রায় তিন বছর ধরে হয়রানি করার অভিযোগ উঠেছে। মামলার আসামি অকুল সরকার ও তার স্ত্রী মিঠু রানী সরকার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।মামলার নথি ও আসামিপক্ষের বক্তব্য অনুযায়ী, ২০২৩ সালের ১৭ অক্টোবর সন্ধ্যায় মির্জাপুর গ্রামের বিশ্বনাথ সরকারের স্ত্রী ববিতা রানী সরকার বাড়ির রাস্তার পাশে একটি জানালার বাড়তি দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে আহত হন। পরে তাকে আমতলী বাজারের লক্ষ্মী মেডিসিন পয়েন্টে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।অকুল সরকার বলেন, “আমি ঘটনার সময় বাজারে আমার দোকানে ছিলাম। লক্ষ্মী মেডিসিন পয়েন্টে তাকে চিকিৎসা নেওয়ার সময় দেখতে পাই। প্রতিবেশী হিসেবে আমি তার চিকিৎসার ব্যবস্থা করি এবং ব্রাহ্মণবাড়িয়া পাঠানোর জন্য সিএনজি ভাড়া করে দিই। অথচ পরবর্তীতে আমাকেই মামলার আসামি করা হয়েছে।”১৭ অক্টোবর লক্ষ্মী মেডিসিন পয়েন্টে প্রাথমিক চিকিৎসা নেওয়ার সময় ববিতা রানী সরকার কীভাবে আহত হয়েছেন—এ বিষয়ে চিকিৎসাকেন্দ্রে যে তথ্য দেওয়া হয়েছিল, সেখানে তিনি দেয়ালে ধাক্কা লেগে আহত হওয়ার কথা চিকিৎসাকেন্দ্রের সংশ্লিষ্টদের বক্তব্য উঠে আসে। চিকিৎসা নেওয়ার সময় মামলার ২ নম্বর আসামি অকুল সরকারের দোকানটি লক্ষ্মী মেডিসিন পয়েন্টের পাশে থাকায় তিনি দোকান থেকে এসে আহত নারীকে চিকিৎসা নিতে সহযোগিতা করেন।এমনকি ১৭ অক্টোবরের চিকিৎসা টিকিট নম্বর ৪২৫২৪ চিকিৎসা নথিতে পুলিশ কেসের বিষয়টি উল্লেখ ছিল না।পরবর্তীতে ২২ অক্টোবর ২০২৩ তারিখে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ৪৪০৫৬ নম্বর সিরিয়ালে পুলিশ কেস হিসেবে পুনরায় চিকিৎসা নেওয়া হয়।পরবর্তীতে বিজয়নগর থানার পক্ষ থেকে তথ্য চাওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সংশ্লিষ্ট শাখা জেহাব্রা/প্রশাসন/২৩/৯১৯৪ স্মারকে পুলিশ কেস সনদ দিতে অনীহার কথা প্রকাশ করেন এবং সেখানে রোগীর ভর্তি সংক্রান্ত তথ্য ‘Accidental Head Injury’ হিসেবে উল্লেখ ছিল।পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বিজয়নগর থানার তৎকালীন তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে ১৭ অক্টোবরের চিকিৎসাপত্রে পুলিশ কেস উল্লেখ না থাকা এবং ২২ অক্টোবর পুনরায় চিকিৎসা নিয়ে পুলিশ কেস উল্লেখ করার বিষয়টি তুলে ধরা হয় বলে আসামিপক্ষ জানিয়েছে।মামলাটির তদন্তে ২০২৪ সালের ২৯ মার্চ বিজয়নগর থানার তদন্ত প্রতিবেদনে দণ্ডবিধির ৩২৪, ৩২৬ ও ৩৭৯ ধারায় অপরাধের সত্যতা পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে বলে দাবি করেছে আসামিপক্ষ।পুলিশের ওই প্রতিবেদনের পর বাদীপক্ষ নারাজি দিলে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করা হয়। ১৬ জানুয়ারি ২০২৫ তারিখের সিআইডিএর তদন্ত প্রতিবেদনেও ধারালো অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি এবং ৩২৪ ও ৩২৬ ধারায় অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ মেলেনি বলে প্রতিবেদন দেওয়া হয়। একই সঙ্গে ৩৭৯ ধারার অভিযোগেরও সত্যতা পাওয়া যায়নি বলে ওই প্রতিবেদনে উল্লেখ রয়েছে বলে তাদের দাবী।আসামিপক্ষের দাবি, মামলার কয়েকজন সাক্ষীর বক্তব্য পর্যালোচনা করলেও ঘটনার সময় তারা সরাসরি কোনো মারামারি প্রত্যক্ষ করেছেন—এমন তথ্য পাওয়া যায়নি।মামলার ১ নম্বর আসামি মিঠু রানী সরকার আহত ববিতা রানী সরকারকে আঘাত করেছেন—এমন প্রত্যক্ষদর্শী বক্তব্যও তদন্তে পাওয়া যায়নি।অন্যদিকে, সিআইডি-এর তদন্তে কোনো এক সাক্ষীর বক্তব্যে অকুল সরকারকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ করা হয়েছে তবে অকুল সরকারের দাবি, ঘটনার সময় তিনি বাজারে নিজের দোকানে ছিলেন এবং পরে আহত নারীকে চিকিৎসার জন্য সহযোগিতা করেছিলেন।ঘটনার প্রাথমিক পর্যায়ে আহত নারী কী বক্তব্য দিয়েছিলেন, সেটি মামলার ঘটনার প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছে আসামিপক্ষ।তবে চিকিৎসাকেন্দ্রের মূল রেকর্ড, চিকিৎসকের নথি, সংশ্লিষ্ট কর্মীদের সাক্ষ্য এবং আদালতে উপস্থাপিত অন্যান্য প্রমাণের ভিত্তিতেই এ বক্তব্যের আইনগত গুরুত্ব নির্ধারিত হবে।আসামিপক্ষ আরও দাবি করেছে, আহত ববিতা রানী সরকারের দেবর পরিমল সরকার ২১ অক্টোবর ঢাকা থেকে চিকিৎসা শেষে ফেরার সময় অ্যাম্বুলেন্সে একটি ভিডিও রেকর্ড করেন। ওই ভিডিওতে তাকে মামলার আসামিদের নাম বলার জন্য শেখানো হয়েছিল বলে অভিযোগ করেছে আসামিপক্ষ।তবে ভিডিওটির সত্যতা, ধারণের প্রেক্ষাপট এবং বক্তব্যের আইনগত গ্রহণযোগ্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা আদালতের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।মামলার আসামি অকুল সরকার ও তার স্ত্রী মিঠু রানী সরকার দাবি করছেন, ঘটনার পর থেকে মামলাটি চলমান থাকায় তারা দীর্ঘদিন ধরে মানসিক ও সামাজিক হয়রানির মধ্যে রয়েছেন।অকুল সরকার বলেন, “আমি কারও সঙ্গে অন্যায় করিনি। দুর্ঘটনার শিকার একজন প্রতিবেশীকে মানুষ হিসেবে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। অথচ সেই ঘটনাতেই আমাকে ও আমার স্ত্রীকে আসামি করা হয়েছে। প্রায় তিন বছর ধরে আমরা মামলার কারণে হয়রানির শিকার হচ্ছি। আমি সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের জন্য আদালত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই এবং ষড়যন্ত্রকারী যারাই জড়িত থাকে তাদের আইনের আওতায় আনার জন্য দাবি জানাই। ববিতা রানীকে ভিডিওতে শেখানো পরিমল সরকার  তিন লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে এমন মিথ্যা মামলা দায়ের করান। আমি চাই মামলার সাক্ষী করাতে কিন্তু তারা আমাকে অধিকতর হয়রানি করার জন্য মামলাটি জর্জ কোর্টে নিয়েছে।


বাগেরহাটে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ, জোরদার নিরাপত্তা

বাগেরহাটে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ, জোরদার নিরাপত্তা

বাগেরহাট  প্রতিনিধি: বাগেরহাটে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২৬ ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে পূজার প্রস্তুতি ও বর্ণাঢ্য আয়োজন। উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। একই সঙ্গে জেলার ৬১১টি পূজামণ্ডপে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় মোট ৬১১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিমার সংখ্যার দিক থেকে দক্ষিণাঞ্চলের বৃহৎ তিনটি দুর্গামন্দিরের অবস্থানও এ জেলায়। ব্যতিক্রমী প্রতিমা, পৌরাণিক কাহিনিনির্ভর উপস্থাপনা ও নান্দনিক সাজসজ্জায় এসব পূজামণ্ডপ ইতোমধ্যে বিশেষ আকর্ষণ তৈরি করেছে।জেলার চিতলমারী উপজেলার চণ্ডীভিটা সার্বজনীন দুর্গামন্দিরে এবার তৈরি করা হয়েছে প্রায় তিন শতাধিক প্রতিমা। বিভিন্ন পৌরাণিক কাহিনি ও ধর্মীয় উপাখ্যানের চরিত্র নিয়ে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। দেব-দেবীসহ নানা পৌরাণিক চরিত্রের প্রতিমা দেখতে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকেরা।একই উপজেলার পঞ্চপল্লী সার্বজনীন দুর্গামন্দিরেও এবার প্রতিমার সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। অন্যদিকে, বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী চুলকাটি বণিকপাড়া সার্বজনীন দুর্গামণ্ডপে ১৫১টি প্রতিমা নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ থিমপূজার। সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগের বিভিন্ন ধর্মীয় আখ্যান এবং দেব-দেবীর প্রতিমা দিয়ে সাজানো হয়েছে পূজামণ্ডপটি। ব্যতিক্রমী এই আয়োজন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।চুলকাটি বণিকপাড়া সার্বজনীন দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক কমল সাধু বলেন, “প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ১৫১টি প্রতিমা নিয়ে ব্যতিক্রমী থিমপূজার আয়োজন করা হয়েছে। দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ পূজামণ্ডপ হিসেবে পরিচিত এই আয়োজনে বিপুলসংখ্যক ভক্ত ও দর্শনার্থীর সমাগম হবে বলে আমরা আশা করছি।”এদিকে, দুর্গোৎসব ঘিরে জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, টহল কার্যক্রম এবং দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা ও জরুরি সেবা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “শারদীয় দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতিরও প্রতীক।”বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, ভৌগোলিক অবস্থান ও অন্যান্য মানদণ্ড বিবেচনায় পূজামণ্ডপগুলোকে কয়েকটি শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু পূজামণ্ডপে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। পাশাপাশি টহল দল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতায় বাগেরহাটে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, আনন্দঘন ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হবে। ধর্মীয় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে, সুদৃঢ় হবে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন।


কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে রিসোর্টটিতে আগুন লাগে। এতে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।স্থানীয় সংবাদকর্মী শামিমুল ইসলাম ফয়সাল জানান, ভোরে হঠাৎ রিসোর্টটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার অভিযান চালিয়ে সকাল ১০টা পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে।ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে অংশ নেয়। এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৭

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন মামলার আসামিরা গ্রেপ্তার হন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ী, ৪৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১৩ জন, একজন ছিনতাইকারী, নিয়মিত মামলার দুই আসামি, অন্যান্য ধারায় পাঁচজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য রয়েছেন।থানাভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় মাদকসেবী দুইজনকে গ্রেপ্তার করা হয়।ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।সিদ্ধিরগঞ্জ থানায় ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ একজন, নয়জন মাদকসেবী, একজন ছিনতাইকারী এবং ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বন্দর থানায় পুলিশের অভিযানে নয়জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।সোনারগাঁও থানায় ১১১ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী, ১৭ জন মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত দুইজনসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।রূপগঞ্জ থানায় মাদকসেবী একজন, ওয়ারেন্টভুক্ত সাতজন, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, আড়াইহাজার থানায় নিয়মিত মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে এসব গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।


ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবার গুঁড়া এবং ভাঙা অংশসহ মোঃ আফজাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী এলাকার রাজাপুর চৌরাস্তা মোড়সংলগ্ন মেসার্স বন্ধু স্যানিটারী অ্যান্ড ইলেকট্রনিক্সের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।পুলিশ জানায়, গ্রেপ্তার মোঃ আফজাল হোসেনের কাছ থেকে ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং হালকা কমলা রঙের গুঁড়া ও ভাঙা অংশসহ আনুমানিক ৩০ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার আফজাল হোসেন মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার কালীনগর বড়গ্রাম এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল মতিন এবং মাতার নাম হোসনে আরা বেগম।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির পিসিপিআর (পূর্ববর্তী অপরাধের তথ্য) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে অসহায় শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী শিমুল সাহা এবং নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের উপদেষ্টা শ্রী লিটন চন্দ্র পাল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের ব্যবস্থাপনা পরিচালক শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমন।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণের এ উদ্যোগ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক প্রয়াস।


সঠিক চরিত্র নির্বাচনে বিজ্ঞাপনের নেপথ্য কারিগর এ আর পিয়াস

সঠিক চরিত্র নির্বাচনে বিজ্ঞাপনের নেপথ্য কারিগর এ আর পিয়াস

অগ্নিশিখার সাথে একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান ‎মান্না

অগ্নিশিখার সাথে একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান ‎মান্না

ঢাকা–নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে প্রতারণা, প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

ঢাকা–নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে প্রতারণা, প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন অ্যাডভোকেট হাবিবুল হক

বিরোধ নিরসনে প্রশংসিত বিএনপি নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল

বিরোধ নিরসনে প্রশংসিত বিএনপি নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বল

বাগেরহাটে মানহীন পাথর দিয়ে মাদ্রাসার ভবন নির্মাণের অভিযোগ

বাগেরহাটে মানহীন পাথর দিয়ে মাদ্রাসার ভবন নির্মাণের অভিযোগ

চারশ ছবির খলনায়ক থেকে ফাইট মাস্টার ও পরিচালক যুগান্তর চাকমা চাইনিজ

চারশ ছবির খলনায়ক থেকে ফাইট মাস্টার ও পরিচালক যুগান্তর চাকমা চাইনিজ

দর্শকের হৃদয় ছুঁয়েছে এম আই অভির ‘মানজিল’

দর্শকের হৃদয় ছুঁয়েছে এম আই অভির ‘মানজিল’

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা প্রায় ৭ মাস পর ফের গ্রেপ্তার

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা প্রায় ৭ মাস পর ফের গ্রেপ্তার

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

আলিফ হত্যা মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ লায়ন্স জেলা ৩১৫ বি-১: অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ লায়ন্স জেলা ৩১৫ বি-১: অক্টোবর সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

ছাত্রত্ব নেই, তাও হোস্টেলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ!

ছাত্রত্ব নেই, তাও হোস্টেলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ!

বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

বিজয়নগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগে বিল্লাল মেম্বারের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

বিজয়নগরে ৩বছর ধরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

বিজয়নগরে ৩বছর ধরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

বাগেরহাটে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ, জোরদার নিরাপত্তা

বাগেরহাটে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ, জোরদার নিরাপত্তা

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৭ জনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৭

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৭

ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নারায়ণগঞ্জে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

বরগুনার সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়

বরগুনার সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়