ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
অগ্নিশিখা

খেলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকেট শেষ

আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঐ টেস্টের প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজে এক বার্তায় এ খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তারা জানিয়েছে, ‘ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট আনুষ্ঠানিকভাবে ‘সোল্ড আউট’।’এমনকি টেস্টের বাকি দিনগুলোর টিকিটও দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছে সিএ। এজন্য দ্রুত টিকিট সংগ্রহের জন্য দর্শকদের আহ্বান জানিয়েছে সিএ।ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ৯ উইকেটের জয় দ্বিতীয় টেস্ট নিয়ে ক্রিকেটপ্রেমিদের উত্তেজনা ও আগ্রহ অনেকখানি বাড়িয়ে দিয়েছে।বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে পথচলা শুরু হবে ম্যাকাইয়ের। এই স্টেডিয়ামের আসনসংখ্যা ১০ হাজার। এই ভেন্যুতে এখন পর্যন্ত ২টি আন্তর্জাতিক ওয়ানডে এবং ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। এছাড়া নারীদের ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি অনূর্ধ্ব-১৯ দলেরও কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।ডারউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখিয়ে টেস্ট জিতেছে বাংলাদেশ। ম্যাচের চারদিন প্যাট কামিন্স-মিচেল স্টার্কদের উপর আধিপত্য বিস্তার করে খেলেছে নাজমুল হোসেন শান্তর দল। ১১ সেশনের কোনটিতেই জিততে পারেনি অসিরা।ম্যাকাই টেস্ট ড্র করতে পারলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয়ে স্বাদ নেবে বাংলাদেশ। ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল টাইগাররা।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকেট শেষ