ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

সব দূরত্ব ভুলে বিদায়বেলায় মেসিকে রোনালদোর উষ্ণ বার্তা

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

সব দূরত্ব ভুলে বিদায়বেলায় মেসিকে রোনালদোর উষ্ণ বার্তা

অগ্নিশিখা অনলাইন

আন্তর্জাতিক ফুটবলে ২১ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টেনেছেন লিওনেল মেসি। গত মঙ্গলবার বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্ট করে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচটি রাঙিয়েছেন এই মহাতারকা। দীর্ঘ এই যাত্রার সমাপ্তিতে বিশ্বজুড়ে ভালোবাসায় সিক্ত হয়েছেন এলএমটেন, আর সেই তালিকায় বিশেষ জায়গা করে নিয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পর নিজের ইনস্টাগ্রামে আবেগঘন এক পোস্ট দেন মেসি। সেখানে তিনি লেখেন, ‘গতকাল ছিল জাতীয় দলে আমার শেষ ম্যাচ এবং নীল-সাদা জার্সিটা গায়ে জড়ানোর অভাব এখনই অনুভব করছি। আমি জানি আমি সঠিক সিদ্ধান্তই নিচ্ছি। এটি ছিল এক অসাধারণ যাত্রা, আনন্দ আর কিছুটা বিষাদে ভরা।’ পরিবার, সতীর্থ ও দিয়েগো ম্যারাডোনার অবদানের কথা স্মরণ করার পাশাপাশি যেসব ক্লাবের হয়ে খেলেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

মাঠের দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা ও ব্যবধানকে পাশ কাটিয়ে মেসির এই ঐতিহাসিক বিদায়কে শ্রদ্ধা জানাতে ভোলেননি পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির সেই ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে রোনালদো লেখেন, ‘লিও, এত বছর ধরে দেশের হয়ে লড়াই করার পর তুমি এমন এক ইতিহাস গড়েছ যা চিরকাল টিকে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছ, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল। অনেক ভালোবাসা।’

দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবল শাসন করা এই দুই কিংবদন্তির একজনের বর্ণিল আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি এবং অন্যজনের এমন সম্মানজনক বার্তা ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক অনন্য নজির স্থাপন করল।

সূত্র- ইয়াহু স্পোর্টস

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সব দূরত্ব ভুলে বিদায়বেলায় মেসিকে রোনালদোর উষ্ণ বার্তা

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত