ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
অগ্নিশিখা

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা প্রায় ৭ মাস পর ফের গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিনকে (৪৮) সাত মাস পর আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে উপজেলার প্রত্যন্ত হাওর অঞ্চল অরুয়াইল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন শাখা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আহ্বায়ক এবং ওই ইউনিয়নের ধামাউড়া গ্রামের বাসিন্দা।

গত বছরের ৪ নভেম্বর সরাইল থানা-পুলিশ একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বোরহান উদ্দিনকে অরুয়াইল বাজার থেকে গ্রেপ্তার করে। প্রথমে তাঁকে রাখা হয়েছিল অরুয়াইল অস্থায়ী পুলিশ ফাঁড়িতে। পরে কয়েকজন পুলিশ সদস্য সিএনজিচালিত দুটি অটোরিকশা ভাড়া করে তাঁকে নিয়ে উপজেলা সদরে থানার দিকে রওনা হন। বোরহান উদ্দিনের ছোট ভাই সাবেক ইউপি সদস্য গাজী বাহার উদ্দিনের নেতৃত্বে শতাধিক লোক পুলিশের ওপর হামলা চালান এবং বোরহান উদ্দিনকে হাতকড়াসহ ছিনিয়ে নেন।

সরাইল থানা-পুলিশ সূত্রে জানা যায়, বোরহান উদ্দিন প্রথমে আত্মগোপনে ছিলেন। কয়েক মাস ধরে তিনি অরুয়াইল বাজারে প্রকাশ্যেই চলাফেরা করছিলেন। প্রত্যন্ত হাওর এলাকা হওয়ায় পুলিশ অভিযান চালাতে পারেনি। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ২০-২৫ জন সাদাপোশাকধারী পুলিশ সদস্য বোরহান উদ্দিনকে অরুয়াইল পুলিশ ফাঁড়ির পেছনের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া অগ্নিশিখা কে বলেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে ৬টা মামলা রয়েছে। তাঁকে বিশেষ সতর্কতায় সরাইল  থানায় আনা হয়েছে। এবং সতর্কতার সাথে ব্রাহ্মণবাড়িয়া  কোর্টে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা প্রায় ৭ মাস পর ফের গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিনকে (৪৮) সাত মাস পর আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে উপজেলার প্রত্যন্ত হাওর অঞ্চল অরুয়াইল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন শাখা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আহ্বায়ক এবং ওই ইউনিয়নের ধামাউড়া গ্রামের বাসিন্দা।

গত বছরের ৪ নভেম্বর সরাইল থানা-পুলিশ একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বোরহান উদ্দিনকে অরুয়াইল বাজার থেকে গ্রেপ্তার করে। প্রথমে তাঁকে রাখা হয়েছিল অরুয়াইল অস্থায়ী পুলিশ ফাঁড়িতে। পরে কয়েকজন পুলিশ সদস্য সিএনজিচালিত দুটি অটোরিকশা ভাড়া করে তাঁকে নিয়ে উপজেলা সদরে থানার দিকে রওনা হন। বোরহান উদ্দিনের ছোট ভাই সাবেক ইউপি সদস্য গাজী বাহার উদ্দিনের নেতৃত্বে শতাধিক লোক পুলিশের ওপর হামলা চালান এবং বোরহান উদ্দিনকে হাতকড়াসহ ছিনিয়ে নেন।

সরাইল থানা-পুলিশ সূত্রে জানা যায়, বোরহান উদ্দিন প্রথমে আত্মগোপনে ছিলেন। কয়েক মাস ধরে তিনি অরুয়াইল বাজারে প্রকাশ্যেই চলাফেরা করছিলেন। প্রত্যন্ত হাওর এলাকা হওয়ায় পুলিশ অভিযান চালাতে পারেনি। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ২০-২৫ জন সাদাপোশাকধারী পুলিশ সদস্য বোরহান উদ্দিনকে অরুয়াইল পুলিশ ফাঁড়ির পেছনের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া অগ্নিশিখা কে বলেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে ৬টা মামলা রয়েছে। তাঁকে বিশেষ সতর্কতায় সরাইল  থানায় আনা হয়েছে। এবং সতর্কতার সাথে ব্রাহ্মণবাড়িয়া  কোর্টে প্রেরণ করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত