ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
অগ্নিশিখা

ঢাকা–নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে প্রতারণা, প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

প্রতারক

ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। কখনো প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার, কখনো নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি, আবার কখনো পুলিশ সদস্য, সাংবাদিক কিংবা কোনো রাজনৈতিক দলের সভাপতি পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এমনকি মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্তদের একজন আবু হাসান ওরফে মাসুদ, যার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। অপরজন শহিদুর রহমান, যার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় বলে জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে এই দুই ব্যক্তি ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় একটি প্রতারক চক্রের সদস্য হিসেবে সক্রিয় রয়েছে। তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি ও আতঙ্কের মধ্যে পড়ছেন।

এ বিষয়ে সাধারণ মানুষ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়ে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে সাধারণ মানুষ এ ধরনের প্রতারণা ও হয়রানি থেকে মুক্তি পায়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ঢাকা–নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে প্রতারণা, প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তাদের বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। কখনো প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার, কখনো নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি, আবার কখনো পুলিশ সদস্য, সাংবাদিক কিংবা কোনো রাজনৈতিক দলের সভাপতি পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এমনকি মিথ্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্তদের একজন আবু হাসান ওরফে মাসুদ, যার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। অপরজন শহিদুর রহমান, যার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় বলে জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে এই দুই ব্যক্তি ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় একটি প্রতারক চক্রের সদস্য হিসেবে সক্রিয় রয়েছে। তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানি ও আতঙ্কের মধ্যে পড়ছেন।

এ বিষয়ে সাধারণ মানুষ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি জানিয়ে বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হোক, যাতে সাধারণ মানুষ এ ধরনের প্রতারণা ও হয়রানি থেকে মুক্তি পায়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত