ঢাকা, বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
অগ্নিশিখা

উদ্ধার ২ লাখ টাকার মালামাল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দুই লাখ চার হাজার ২৪০ টাকা মূল্যের বিভিন্ন মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র উদ্ধার এবং ডাকাতি-ছিনতাইয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলামের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম, পিপিএমের সমন্বয়ে একটি দল অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী এলাকার মৌচাক লতা স্টোরের রিপন (৩৪), কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার জগতচর এলাকার মো. রাব্বি (৩০), সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার হৃদয় চন্দ্র দাস (৩০) এবং একই থানার মিজমিজি মৌচাক স্ট্যান্ড এলাকার মাসুম (২৯)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি ইসিজি মনিটর, লিফটের যন্ত্রপাতি, একটি বার্মিজ চাকু ও একটি ছোড়া উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মোট মূল্য দুই লাখ চার হাজার ২৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলা করেছেন এসআই মফিজুল ইসলাম, পিপিএম।

পুলিশ জানিয়েছে, মহাসড়কসহ জেলার বিভিন্ন এলাকায় অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত