নারায়ণগঞ্জ জেলা পুলিশের ‘ক’ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) তিনি এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।
পরিদর্শনকালে ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামীম হোসেন পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপার সার্কেল অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেজিস্টার নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় পুলিশ সুপার সেবার মানোন্নয়ন, মামলার তদন্ত কার্যক্রম যথাযথভাবে তদারকি এবং হত্যা, ধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পেশাদারিত্বের সঙ্গে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ জিল্লুর রহমান, আফরোজা হোসেন খান, মনিরা ইয়াছমিন এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোহাম্মদ মাহবুব আলম। এ ছাড়া পুলিশ পরিদর্শক (অপারেশনস) জনাব আজিজুর রহমানসহ নারায়ণগঞ্জ ‘ক’ সার্কেল অফিসে কর্মরত অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন