নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ মামুন (৪৬), মোঃ মুক্তার হোসেন (৫০) ও রিয়াদ (২২)। পুলিশের দাবি, গ্রেপ্তার মোঃ মামুনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে বন্দর থানাধীন সোনাচরাবাগ এলাকায় সাবেক কমিশনার শামসুজ্জোহার বাড়ির সামনে মোঃ রফিকুল ইসলামের বালুর মাঠে অভিযান চালানো হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ মামুন (৪৬) সোনাচড়া এলাকার মৃত আকবর ডাকাতের ছেলে। মোঃ মুক্তার হোসেন (৫০) সোনাচরাবাগ এলাকার মৃত ওসমানের ছেলে; তাঁর মা ফিরোজা বেগম। অপর গ্রেপ্তার রিয়াদ (২২) একই এলাকার জয়নালের ছেলে; তাঁর মা ইয়াসমিন। তাঁদের সবার বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায়।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি ছোরা, তিনটি চাপাতি, একটি রামদা, কাঠের বাটযুক্ত দুটি ছেনি এবং এসএস পাইপের একটি নিউ চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত বলে উল্লেখ করা একটি টেকনো স্পার্ক ৪০ মুঠোফোন এবং বিভিন্ন মূল্যমানের নোট মিলিয়ে মোট ৫ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ আরও জানায়, মোঃ মামুনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ২৯টি মামলা বিচারাধীন রয়েছে।
অভিযানে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমান, উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম, এসআই মামুন ইসলাম, এসআই ইয়াসিন আরাফাতসহ পুলিশের একটি দল অংশ নেয়।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন