মোঃ ইলিয়াস মিয়া, বরগুনা: বরগুনার আমতলী উপজেলার ৫নং চাওড়া ইউনিয়ন পরিষদে ২০২৬-২৭ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সামুদ্রিক মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৭০৩ জন জেলের মাঝে জনপ্রতি ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও চাওড়া ইউনিয়নের প্রশাসক মো. রফিকুল ইসলাম।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন দেশের সামুদ্রিক জলসীমায় ইলিশসহ সকল প্রকার মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে সরকার। নিষিদ্ধকালীন সময়ে জেলেদের কষ্ট লাঘবে সরকার মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিশেষ চাল বরাদ্দ দেয়।
চাল বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের নিয়োজিত ট্যাগ অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন সিকদার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফাহাদ, উপজেলা মৎস্য অফিসের ফিল্ড ফ্যাসিলিটেটর মো. ইসরাত হোসেন হিমেল ও মো. আরিফুর রহমান। এছাড়া পরিষদের সকল ওয়ার্ডের সদস্য-সদস্যা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন