ঢাকা, বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
অগ্নিশিখা

রামুতে এসআরবি-১৫-এর অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের রামুতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর অভিযানে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়ায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পালানোর চেষ্টাকালে খালেদা বেগমকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জেবর মল্লিকের চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার খালেদা বেগম ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে।

উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেপ্তার নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

রামুতে এসআরবি-১৫-এর অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের রামুতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫-এর অভিযানে ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় খালেদা বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৌলভীরকাটা এলাকার কেচোবুনিয়াছড়ায় এ অভিযান চালানো হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পালানোর চেষ্টাকালে খালেদা বেগমকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জেবর মল্লিকের চাষের জমির পাশে বাঁশের সাঁকোসংলগ্ন নালার পানির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার খালেদা বেগম ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর দুই ছেলেসহ একাধিক সহযোগী পলাতক রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে।

উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেপ্তার নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত