ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

নিখোঁজের ৫ দিন পর যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতির মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

নিখোঁজের ৫ দিন পর যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতির মরদেহ উদ্ধার

অগ্নিশিখা অনলাইন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর কাজী আজিজুল হক খোকনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহত কাজী আজিজুল হক খোকন নিউইয়র্কের কুইন্সের কিউ গার্ডেনস এলাকায় একাই বসবাস করতেন। তিনি জ্যাকসন হাইটসের একটি দোকানে কাজ করতেন এবং প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার দেশের বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়।

স্বজন ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত শনিবার (৩ অক্টোবর) থেকে নিখোঁজ ছিলেন খোকন। নিখোঁজের পাঁচ দিন পর স্থানীয় সময় গতকাল বুধবার (৭ অক্টোবর) দিনগত রাতে নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে তার পরিচয় নিশ্চিত না হওয়ায় মরদেহ বর্তমানে ব্রুকলিনের উইনথ্রোপ স্ট্রিটে অবস্থিত নিউইয়র্ক সিটি চিফ মেডিকেল এক্সামিনারের কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

অবশ্য কিভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। মৃত্যুর কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও মেডিকেল পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত, কাজী আজিজুল হক খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নিখোঁজের ৫ দিন পর যুক্তরাষ্ট্র শ্রমিক লীগ সভাপতির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

অগ্নিশিখা অনলাইন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর কাজী আজিজুল হক খোকনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিহত কাজী আজিজুল হক খোকন নিউইয়র্কের কুইন্সের কিউ গার্ডেনস এলাকায় একাই বসবাস করতেন। তিনি জ্যাকসন হাইটসের একটি দোকানে কাজ করতেন এবং প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তার দেশের বাড়ি বাংলাদেশের মাগুরা জেলায়।

স্বজন ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত শনিবার (৩ অক্টোবর) থেকে নিখোঁজ ছিলেন খোকন। নিখোঁজের পাঁচ দিন পর স্থানীয় সময় গতকাল বুধবার (৭ অক্টোবর) দিনগত রাতে নিউইয়র্ক সিটির একটি হাসপাতালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

তবে তার পরিচয় নিশ্চিত না হওয়ায় মরদেহ বর্তমানে ব্রুকলিনের উইনথ্রোপ স্ট্রিটে অবস্থিত নিউইয়র্ক সিটি চিফ মেডিকেল এক্সামিনারের কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।

অবশ্য কিভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। মৃত্যুর কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও মেডিকেল পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

প্রসঙ্গত, কাজী আজিজুল হক খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত