ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

বাসাসের কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন, সভাপতি আবছার-সম্পাদক বাপ্পি

সভাপতি নুরুল আবছার, সম্পাদক জহির আলম বাপ্পি

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। গত ২৮ জুলাই ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নুরুল আবছার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জহির আলম বাপ্পি চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মো. সাইফুল ইসলাম। জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে ৩১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, "ঐক্য ও পেশাগত উন্নয়ন"—এই মূলমন্ত্রকে সামনে রেখে নবগঠিত কমিটি কক্সবাজারের সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে। পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রসারে কার্যকর ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক মো. জহির আলম বাপ্পি চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, কক্সবাজারের সকল সাংবাদিকের সহযোগিতা নিয়ে একটি ঐক্যবদ্ধ, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

নবগঠিত নেতৃবৃন্দ আরও জানান, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও ইতিবাচক বিকাশে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর কক্সবাজার জেলা শাখা ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাসাসের কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন, সভাপতি আবছার-সম্পাদক বাপ্পি

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর কক্সবাজার জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। গত ২৮ জুলাই ২০২৬ তারিখে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নুরুল আবছার, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জহির আলম বাপ্পি চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন মো. সাইফুল ইসলাম। জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে ৩১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, "ঐক্য ও পেশাগত উন্নয়ন"—এই মূলমন্ত্রকে সামনে রেখে নবগঠিত কমিটি কক্সবাজারের সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে। পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ, নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রসারে কার্যকর ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক মো. জহির আলম বাপ্পি চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, কক্সবাজারের সকল সাংবাদিকের সহযোগিতা নিয়ে একটি ঐক্যবদ্ধ, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে তারা আন্তরিকভাবে কাজ করবেন।

নবগঠিত নেতৃবৃন্দ আরও জানান, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং গণমাধ্যমের স্বাধীনতা ও ইতিবাচক বিকাশে বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস)-এর কক্সবাজার জেলা শাখা ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত