খাবারপ্রেমীদের নতুন ঠিকানা হিসেবে উত্তরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘সেজা’স ডাইন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’। শুক্রবার বিকেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং সম্পন্ন হয়। কেয়া পায়েলের হাত ধরে এই নতুন রেস্তোরাঁটির শুভ সূচনা ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার সাজ্জাদ হোসাইন, অভিনেত্রী কেয়া পায়েলসহ আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা। কাচ্চিপ্রেমীদের কথা মাথায় রেখে রেস্তোরাঁটিতে রাখা হয়েছে ‘সেজা’স স্পেশাল কাচ্চি’। এছাড়া মেন্যু-তে যুক্ত রয়েছে হায়দ্রাবাদী বিরিয়ানি, তেহারি, পোলাও, খিচুড়ি ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন। পারিবারিক আয়োজন ও আড্ডার জন্য পার্টি সেন্টার সুবিধার পাশাপাশি শিশুদের জন্য তৈরি করা হয়েছে আলাদা ‘কিডস জোন’।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত হয়ে শুভকামনা জানান কেয়া পায়েল। তিনি বলেন, বাঙালি মাত্রই আমরা কাচ্চিপ্রেমী। জুম্মার দিনে কাচ্চি খাওয়ার আনন্দটাই আলাদা। এখানে এসে সার্বিক আয়োজন ও পরিবেশ দেখে খুব ভালো লাগছে। প্রতিষ্ঠানটির নামের পেছনের গল্প টেনে কর্ণধার সাজ্জাদ হোসাইনের ছোট ছেলে সেজার প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, সেজা যেমন বড় হবে, আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানটিও একদিন তার সাথে অনেক দূর এগিয়ে যাবে। সারা দেশে এর নতুন নতুন শাখা গড়ে উঠুক—সেই প্রত্যাশাই করি।
গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ উপহারের সুযোগ রেখেছে কর্তৃপক্ষ। নির্দিষ্ট অঙ্কের বিলের বিপরীতে লাকি কুপনের মাধ্যমে বাইক, ফ্রিজ, টিভিসহ মোট ৫০টি পুরস্কার জেতার সুযোগ থাকছে ক্যাম্পেইনজুড়ে।
খাবারের গুণগত মান ও পরিবেশন প্রসঙ্গে প্রতিষ্ঠানের কর্ণধার সাজ্জাদ হোসাইন জানান, খাবারের স্বাদ ও মানের পাশাপাশি পরিমাণের দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। গ্রাহকদের নাগালের মধ্যে সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার পরিবেশন করাই তাদের মূল লক্ষ্য।
উত্তরার গাউসুল আজম অ্যাভিনিউয়ের ৯৩ নম্বর ভবনে অবস্থিত এই রেস্তোরাঁটি খাবার ও পরিবেশের সমন্বয়ে দ্রুতই স্থানীয়দের মাঝে গ্রহণযোগ্যতা তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন