ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
অগ্নিশিখা

যুবদল নেতা সুজন হত্যায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন

মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে গলা কেটে হত্যার চাঞ্চল্যকর মামলায় স্ত্রীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—পাবনার আটুয়া হাউজ পাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে ও নিহত সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি এবং শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির (৩৬)। রায় ঘোষণার সময় আসামি মনিরুল ফকির আদালতে উপস্থিত ছিলেন। তবে তিথি বর্তমানে পলাতক রয়েছেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় মো. পিয়াস হোসেন (৩৪) ও রাশিদুল ইসলাম রাশেদ (৪২) নামে দুই আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিউকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালের ২ জুন পরকীয়া প্রেমের জের ধরে নিজ ঘরে সেলিম রেজা সুজনকে ঘুমের ওষুধ খাইয়ে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পর তাঁর স্ত্রী উম্মে জামিলা তিথি পালিয়ে যান। এ ঘটনায় নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনাইন শেষে আদালত মঙ্গলবার এই রায় দেন।এদিকে, এই রায়কে ঘিরে আদালত চত্বরে চরম উত্তাপ ছড়ায়। ঘোষিত রায়ে সন্তুষ্ট হতে পারেননি নিহতের স্বজন ও পরিবারের সদস্যরা। রায়ের পর অসন্তোষ প্রকাশ করে জেলা জজ আদালত চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন নিহতের স্বজনরা। আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান তাঁরা।

যুবদল নেতা সুজন হত্যায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন