মোঃ রকিবুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ৬৫ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজা রাখার দায়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই দিনে ৫০ লিটার চোরাই মদ রাখার মামলায় জাহাঙ্গীর হোসেন নামে আরেক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুজ্জোহা শাহানশাহ। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আব্দুর রাজ্জাক আদালতে উপস্থিত ছিলেন। তিনি সিরাজগঞ্জ পৌরসভার মাহমুদপুর মহল্লার শাহাদত হোসেনের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মাহমুদপুর মহল্লার ২ নম্বর গলিতে অভিযান চালানো হয়। এ সময় তাহের জামিল অপেলের পরিত্যক্ত বাড়ির দক্ষিণ পাশের বাগানে মাদকদ্রব্য বিক্রির সময় আব্দুর রাজ্জাককে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৬৫ গ্রাম হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও একটি ডিজিটাল ওজন মাপার মেশিন জব্দ করা হয়।
পরে ডিবির এসআই ইয়াসিন আরাফাত বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন। দীর্ঘদিনের বিচারিক কার্যক্রমে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আব্দুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
অন্যদিকে, সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার বৈদ্যনাথ গ্রামের শাহজাহান আলীর ছেলে জাহাঙ্গীর হোসেনকে ৫০ লিটার চোরাই মদ রাখার মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন