ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নৌকা ভ্রমণ

সংবাদ সংগ্রহের ব্যস্ততা আর পেশাগত নানা ব্যস্ততার বাইরে একদিনের জন্য উৎসবের আমেজে মেতে উঠলেন শ্রীপুরের সংবাদকর্মীরা। শীতলক্ষ্যার শান্ত জলে নৌকা ভাসিয়ে গান, আড্ডা ও আনন্দে দিন কাটিয়েছেন নবীন-প্রবীণ সাংবাদিকরা।

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় শ্রীপুর উপজেলার গোসিংগা শীতলক্ষ্যা নদীর ঘাট থেকে শুরু হয় ব্যতিক্রমী এ নৌকা ভ্রমণ। এতে শ্রীপুরের নবীন ও প্রবীণ সংবাদকর্মীদের পাশাপাশি এলাকার বিশিষ্ট সংগীতশিল্পীরাও অংশ নেন।

নদীর বুকে নৌকা ছুটে চলে একের পর এক মনোরম জনপদ পেরিয়ে। গোসিংগা ঘাট থেকে যাত্রা শুরু করে কাপাসিয়া হয়ে নরসিংদীর চৌসুন্দর ব্রিজ অতিক্রম করে নৌকাটি। পরে একই পথে ফিরে এসে গোসিংগা ঘাটে এসে শেষ হয় আনন্দঘন এ ভ্রমণ।

নৌকা ভ্রমণের পুরো সময়জুড়ে ছিল হাসি-আড্ডা, গল্প আর গান। শীতলক্ষ্যার নির্মল বাতাস ও নদীর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে বাউল গানের সুর যোগ করে তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। সংবাদকর্মীদের পাশাপাশি স্থানীয় সংগীতশিল্পীদের অংশগ্রহণে নৌকাটি যেন পরিণত হয় ভাসমান এক সাংস্কৃতিক মঞ্চে।

বাউল সংগীত পরিবেশনার দায়িত্বে ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন মাস্টার রতন। তাঁর পরিবেশনায় বাউল গানের সুরে পুরো নৌযাত্রায় ছড়িয়ে পড়ে প্রাণের আবহ।

আয়োজনটির সার্বিক দায়িত্বে ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন প্রান্ত ও অর্থবিষয়ক সম্পাদক হাসনা আক্তারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

আয়োজকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংবাদকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও দৃঢ় করতেই এ আয়োজন। ব্যস্ততার বাইরে এমন আয়োজন সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং একে অপরের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শীতলক্ষ্যার বুকে কয়েক ঘণ্টার এই আনন্দযাত্রা শেষ হলেও অংশগ্রহণকারী সংবাদকর্মীদের মনে রেখে গেছে নির্মল আনন্দ, বন্ধুত্ব ও স্মরণীয় কিছু মুহূর্ত।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নৌকা ভ্রমণ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত