ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
অগ্নিশিখা

একই ব্যক্তি বাদীপক্ষের আবার নিরপেক্ষ সাক্ষী! ডিবি তদন্তে প্রশ্ন

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আউলটিয়া গ্রামের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের করা একটি দরখাস্ত মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন বিবাদীপক্ষ। তাদের অভিযোগ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ময়মনসিংহের তদন্ত কর্মকর্তা এসআই রাজীব তালুকদার তদন্ত প্রতিবেদনে একাধিক অসঙ্গতি রেখে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।আদালতের নথি অনুযায়ী, মামলার বাদী মো. আনারুল হক, পিতা-মৃত ইউনুছ আলী, সাং-আউলটিয়া, ত্রিশাল, ময়মনসিংহ। মামলার বিবাদী গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, মো. হাছেন আলী, মো. হযরত আলী ও মো. সজিব মাহমুদ।অভিযোগে বাদী মো. আনারুল হক আদালতে অভিযোগ করেন, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বিবাদীরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। অভিযোগে বলা হয়, বিবাদীরা কেরোসিন ঢেলে একটি বসতঘরে আগুন লাগিয়ে দেয়, এতে ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া পূর্বেও ফলজ গাছ কেটে আরও প্রায় এক লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করা হয়। হামলার সময় বাদীকে মারধর, এক নারীকে শ্লীলতাহানির শিকার করা এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।তবে সরেজমিন পরিদর্শনে অভিযোগে উল্লেখিত বসতঘর পুড়ে যাওয়ার দাবির সত্যতা পাওয়া যায়নি। ঘটনাস্থলে গিয়ে বসতঘর আগুনে পুড়ে যাওয়ার দৃশ্যমান কোনো আলামত দেখা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলেও অভিযোগে বর্ণিত অগ্নিকাণ্ডের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ডিবির তদন্ত কর্মকর্তা এসআই রাজীব তালুকদার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, ঘটনাস্থল পরিদর্শন, বাদী, সাক্ষী ও নিরপেক্ষ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ, ছবি ও অন্যান্য তথ্য-উপাত্ত পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রতীয়মান হয়েছে বলে মতামত দেওয়া হয়।বিবাদীপক্ষের দাবি, তদন্ত প্রতিবেদনে গুরুতর অসঙ্গতি রয়েছে। তাদের অভিযোগ, বাদীপক্ষের মনোনীত ১ নম্বর সাক্ষী আয়েশা খাতুনকে একই তদন্ত প্রতিবেদনে আবার নিরপেক্ষ সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। একই ব্যক্তিকে একদিকে বাদীপক্ষের সাক্ষী এবং অন্যদিকে নিরপেক্ষ সাক্ষী হিসেবে উপস্থাপন করায় তদন্তের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।বিবাদীপক্ষ আরও অভিযোগ করেন, তদন্ত প্রতিবেদনে বাদীর অভিযোগ প্রায় হুবহু তুলে ধরা হলেও তাদের বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের বিষয়গুলো যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তারা তদন্ত প্রতিবেদন পুনর্মূল্যায়ন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই রাজীব তালুকদারের বলেন, আমি তদন্তে যা পেয়েছি তাই উল্লেখ করেছে।

একই ব্যক্তি বাদীপক্ষের আবার নিরপেক্ষ সাক্ষী! ডিবি তদন্তে প্রশ্ন