ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

ভালুকায় ডিজেল মজুদ করায় ১৫ দিনের কারাদণ্ড

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে ডিজেল মজুদ করার অপরাধে সজিব কুমার কপালি লিটন নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। লিটন উপজেলার 'মেসার্স এ.আর ফিলিং স্টেশনে'র ম্যানেজার। বুধবার (১এপ্রিল) গভীর রাতে ওই অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন। 

'মেসার্স এ.আর ফিলিং স্টেশনে' অবৈধভাবে ডিজেল মজুদ করেছেন এমন সংবাদ পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেয়ে 'মেসার্স এ.আর ফিলিং স্টেশনে'র ম্যানেজার সজিব কুমার কপালি লিটনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং ৫২০ লিটার ডিজেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই সেখানে এভাবে তেল মজুদ করে রাখা হচ্ছিল। পরে লিটনকে ভালুকা মডেল থানার পুলিশ আদালতে সোপর্দ করেন এবং জব্দকৃত ৫২০ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে 'এসএনএস সিএনজি ফিলিং স্টেশনের' মাধ্যমে ৫৩,২০০ টাকায় বিক্রয় করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রিট ও নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানার মোড় সংলগ্ন বাগারপাড়ায় অবস্থিত 'মেসার্স এ.আর ফিলিং স্টেশনে' ওই অভিযান পরিচালনা করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দকৃত জ্বালানি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগার জমা দেওয়া হয়েছে। তাছাড়া বর্তমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভালুকায় ডিজেল মজুদ করায় ১৫ দিনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে ডিজেল মজুদ করার অপরাধে সজিব কুমার কপালি লিটন নামে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। লিটন উপজেলার 'মেসার্স এ.আর ফিলিং স্টেশনে'র ম্যানেজার। বুধবার (১এপ্রিল) গভীর রাতে ওই অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন। 

'মেসার্স এ.আর ফিলিং স্টেশনে' অবৈধভাবে ডিজেল মজুদ করেছেন এমন সংবাদ পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পেয়ে 'মেসার্স এ.আর ফিলিং স্টেশনে'র ম্যানেজার সজিব কুমার কপালি লিটনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় এবং ৫২০ লিটার ডিজেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই সেখানে এভাবে তেল মজুদ করে রাখা হচ্ছিল। পরে লিটনকে ভালুকা মডেল থানার পুলিশ আদালতে সোপর্দ করেন এবং জব্দকৃত ৫২০ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে 'এসএনএস সিএনজি ফিলিং স্টেশনের' মাধ্যমে ৫৩,২০০ টাকায় বিক্রয় করা হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রিট ও নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানার মোড় সংলগ্ন বাগারপাড়ায় অবস্থিত 'মেসার্স এ.আর ফিলিং স্টেশনে' ওই অভিযান পরিচালনা করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জব্দকৃত জ্বালানি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগার জমা দেওয়া হয়েছে। তাছাড়া বর্তমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত