ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

দাম্পত্য কলহে ইটভাটার চুল্লিতে ঝাঁপ দিয়ে আত্মাহত্যা

ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ইটভাটার চুল্লিতে ঝাঁপ দিয়ে মেহেদী হাসান নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। গত ৬ মার্চ সকালে বালিপাড়া ইউনিয়নের মেসার্স সামাল ব্রিকস নামে ইটভাটায় এই ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় গত সোমবার। দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

মেহেদী হাসান (৩০) যশোরের কেশবপুর এলাকার রহব আলীর ছেলে। তিনি ওই ইটভাটায় 'আগুন মিস্ত্রি' হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ঘটনার সময় চায়ের কেটলি গরম করার কথা বলে চুল্লির কাছে যান মেহেদী। তাদের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ করে চুল্লির স্লাভ খুলে আগুনে ঝাঁপ দেন তিনি। দ্রুত উদ্ধার করলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়। ইটভাটার মালিক সামালের বলেন, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না  আগুন মিস্ত্রি মেহেদীর। কয়েক দিন ধরে হীনম্মন্যতায় ভুগছিলেন তিনি। এরই এক পর্যায়ে আগুনে ঝাঁপ দেন। ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দাম্পত্য কলহে ইটভাটার চুল্লিতে ঝাঁপ দিয়ে আত্মাহত্যা

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ইটভাটার চুল্লিতে ঝাঁপ দিয়ে মেহেদী হাসান নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। গত ৬ মার্চ সকালে বালিপাড়া ইউনিয়নের মেসার্স সামাল ব্রিকস নামে ইটভাটায় এই ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় গত সোমবার। দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

মেহেদী হাসান (৩০) যশোরের কেশবপুর এলাকার রহব আলীর ছেলে। তিনি ওই ইটভাটায় 'আগুন মিস্ত্রি' হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ঘটনার সময় চায়ের কেটলি গরম করার কথা বলে চুল্লির কাছে যান মেহেদী। তাদের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ করে চুল্লির স্লাভ খুলে আগুনে ঝাঁপ দেন তিনি। দ্রুত উদ্ধার করলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়। ইটভাটার মালিক সামালের বলেন, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না  আগুন মিস্ত্রি মেহেদীর। কয়েক দিন ধরে হীনম্মন্যতায় ভুগছিলেন তিনি। এরই এক পর্যায়ে আগুনে ঝাঁপ দেন। ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, অপমৃত্যু মামলা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত