উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অগ্নিশিখা অনলাইন ||
ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে ইটভাটার চুল্লিতে ঝাঁপ দিয়ে মেহেদী হাসান নামে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। গত ৬ মার্চ সকালে বালিপাড়া ইউনিয়নের মেসার্স সামাল ব্রিকস নামে ইটভাটায় এই ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় গত সোমবার। দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।মেহেদী হাসান (৩০) যশোরের কেশবপুর এলাকার রহব আলীর ছেলে। তিনি ওই ইটভাটায় 'আগুন মিস্ত্রি' হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, ঘটনার সময় চায়ের কেটলি গরম করার কথা বলে চুল্লির কাছে যান মেহেদী। তাদের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ করে চুল্লির স্লাভ খুলে আগুনে ঝাঁপ দেন তিনি। দ্রুত উদ্ধার করলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়। ইটভাটার মালিক সামালের বলেন, স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না আগুন মিস্ত্রি মেহেদীর। কয়েক দিন ধরে হীনম্মন্যতায় ভুগছিলেন তিনি। এরই এক পর্যায়ে আগুনে ঝাঁপ দেন। ত্রিশাল থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, অপমৃত্যু মামলা হয়েছে।