ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দেশীয় ফ্যাশন ও বিনোদন অঙ্গনের তারকাদের অংশগ্রহণে রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ ও স্টার অ্যাওয়ার্ড’। শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার নিকেতনের এলিট কনভেনশন হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এবারের আসর। 

আয়োজনে দেশের ১৭টি ফ্যাশন হাউজের নতুন নতুন ব্র্যান্ড ও পোশাকের প্রদর্শনী তুলে ধরা হয়। এসব ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে অংশ নেন টেলিভিশন ও চলচ্চিত্রের একঝাঁক তারকা, মডেল ও ব্র্যান্ড প্রমোটর। তারকাদের উপস্থিতি ও র‍্যাম্পে তাদের পরিবেশনা অনুষ্ঠানটিকে করে তোলে আরও আকর্ষণীয়।

‘বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬’ আয়োজনের দায়িত্বে ছিল সেলাই ও কোরিয়ান মার্ট। সহযোগিতায় ছিল দিয়ামনি ই-কমিউনিকেশন। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্টুডিও ভিসেজের কর্ণধার ও ফ্যাশন শো ডিরেক্টর সুমন হোসেন এবং মো. মনিরুজ্জামান অপূর্ব। ফ্যাশন কোরিওগ্রাফিতে ছিলেন সৈয়দ রুমা। পাশাপাশি স্টাইলিস্ট ও ফ্যাশন ডিরেক্টর রাকিব বাবুও যুক্ত ছিলেন আয়োজনটির সঙ্গে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডি এ তায়েব। উদ্বোধন করেন অতিথি লিমিটেডের পরিচালক লায়ন নূরনবী মৃধা। আয়োজনের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন পান সুপারীর সিইও ও দিয়ামনি ই-কমিউনিকেশনের উপদেষ্টা কনা রেজা। বিশেষ অতিথি ছিলেন খন্দকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার রুহুল আমিন সিআইপি। 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দেশের ফ্যাশন ও বিনোদন অঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার পাশাপাশি দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোকে আরও বিস্তৃত পরিসরে পরিচিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ফ্যাশন শিল্পের সঙ্গে যুক্ত প্রতিভাবানদের কাজকে উৎসাহিত করাও ছিল আয়োজনটির অন্যতম লক্ষ্য। র‍্যাম্পে শোয়ের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে প্রদান করা হয় ‘স্টার অ্যাওয়ার্ড ২০২৬’। ফ্যাশন ও বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুরস্কার প্রদান পর্বও হয়ে ওঠে আয়োজনের অন্যতম আকর্ষণ। 

 অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত