মোঃ ইলিয়াস মিয়া বরগুনা প্রতিনিধি: "করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" - এই স্লোগানকে সামনে রেখে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬।
সম্মেলনে বিভাগের ৬ জেলার সহস্রাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ, প্রধান বক্তা হিসেবে বরিশাল-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
এসময় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন - সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান পান্না দৈনিক অগ্নিশিখার সিনিয়র সাংবাদিক মোঃ ইলিয়াস হোসেন সহ বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন, বিগত সরকার ৩০ লাখ কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়েছে। এই ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন করাই বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণের ভোটে আমরা সরকার গঠন করেছি। আমাদের পাঁচ বছরের কাজ মূল্যায়ন করেই জনগণ পরবর্তী সিদ্ধান্ত নেবে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং স্থানীয় নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে থাকতে হবে।
বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বরিশালকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। জিয়া মঞ্চের এই ধরনের আয়োজন তরুণ সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
মাননীয় তথ্য মন্ত্রী বলেন, বর্তমান সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা এবং একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের পরিবেশ তৈরি করা আমাদের অগ্রাধিকার।
সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, "জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে আমরা মাঠে কাজ করেছি। আজকের এই সম্মেলন আমাদেরকে আগামী দিনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে আরও সাহস যোগাবে।"
সম্মেলন শেষে প্রধান অতিথি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন