ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
অগ্নিশিখা

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’।

শনিবার (২৫ জুলাই) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে দু’দিনব্যাপী এ সামিটের উদ্বোধন ঘোষণা করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পে দেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ সামিটের আয়োজন করা হয়েছে।

দু’দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, প্রকৌশলী এবং তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

সামিটে সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, বিনিয়োগ আকর্ষণ, দেশীয় প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে একাধিক সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সামিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে শুরু হয়েছে দু’দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’।

শনিবার (২৫ জুলাই) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজক এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তাকে স্বাগত জানান। পরে তিনি আনুষ্ঠানিকভাবে দু’দিনব্যাপী এ সামিটের উদ্বোধন ঘোষণা করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশ্বিক প্রযুক্তি খাতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পে দেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ সামিটের আয়োজন করা হয়েছে।

দু’দিনব্যাপী এ আয়োজনে দেশি-বিদেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, প্রকৌশলী এবং তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন।

সামিটে সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, বিনিয়োগ আকর্ষণ, দেশীয় প্রকৌশলীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে একাধিক সেমিনার ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত