ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

প্রাথমিক ৪২ জনের দলে আড়াইহাজার ফেন্সিং ক্লাবের ১৬ খেলোয়াড়

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফেন্সিং দলে আড়াইহাজারের খেলোয়াড়দের জয়জয়কার

ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য এশিয়ান ক্যাডেট কাপ ফেন্সিং প্রতিযোগিতাকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফেন্সিং দল গঠনের বাছাইয়ে দারুণ সাফল্য দেখিয়েছে আড়াইহাজার ফেন্সিং ক্লাব। সারাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও ক্লাব থেকে অংশ নেওয়া প্রায় ৯০ জন খেলোয়াড়ের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ৪২ সদস্যের জাতীয় দলে আড়াইহাজার ফেন্সিং ক্লাবের ১৬ জন খেলোয়াড় স্থান করে নিয়েছেন।

আগামী ২০ থেকে ২৪ নভেম্বর ২০২৬ ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান ক্যাডেট কাপ ফেন্সিং প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল গঠনের লক্ষ্যে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনব্যাপী অনূর্ধ্ব-১৭ জাতীয় দল বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও ফেন্সিং ক্লাব থেকে প্রায় ৯০ জন খেলোয়াড় এই বাছাইয়ে অংশ নেন। তাদের পারফরম্যান্স ও যোগ্যতা যাচাইয়ের পর প্রাথমিকভাবে ৪২ জনকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পের জন্য নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত ৪২ খেলোয়াড়কে নিয়ে চেন্নাই প্রতিযোগিতার আগ পর্যন্ত জাতীয় অনুশীলন ক্যাম্প পরিচালিত হবে। ক্যাম্প চলাকালে প্রতি ১৫ দিন পরপর খেলোয়াড়দের পারফরম্যান্স ও যোগ্যতা যাচাই করা হবে। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শেষ পর্যন্ত ২৪ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। সেই চূড়ান্ত দলই চেন্নাইয়ে এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদের বিপক্ষে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

আজকের বাছাইয়ে আড়াইহাজার ফেন্সিং ক্লাবের ১৬ জন ছেলে ও মেয়ে খেলোয়াড়ের প্রাথমিক জাতীয় দলে জায়গা করে নেওয়া আড়াইহাজারবাসীর জন্য গর্বের বিষয়। ৪২ সদস্যের প্রাথমিক দলে প্রায় এক-তৃতীয়াংশ খেলোয়াড়ই আড়াইহাজার ফেন্সিং ক্লাবের হওয়ায় ক্লাবটির ধারাবাহিক সাফল্য ও প্রতিভা বিকাশের চিত্রও স্পষ্ট হয়ে উঠেছে।

প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই আড়াইহাজার ফেন্সিং ক্লাবের খেলোয়াড়দের এমন সাফল্য স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন আশার সৃষ্টি করেছে। প্রত্যন্ত এলাকার স্কুলপড়ুয়া ছেলে-মেয়েদের ফেন্সিংয়ের সঙ্গে সম্পৃক্ত করে তাদের প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি করাই ক্লাবটির অন্যতম লক্ষ্য।

এখন ৪২ জনের জাতীয় ক্যাম্পে নিজেদের যোগ্যতা প্রমাণ করে চূড়ান্ত ২৪ সদস্যের দলে জায়গা করে নেওয়াই আড়াইহাজারের ক্ষুদে ফেন্সারদের পরবর্তী লক্ষ্য। তাদের প্রত্যাশা, চেন্নাইয়ের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরার সুযোগ অর্জন করা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফেন্সিং দলে আড়াইহাজারের খেলোয়াড়দের জয়জয়কার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত