নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে শফিকুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে 'সি' সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাকিবুল আলমের জিজ্ঞাসাবাদে তাঁর হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
এরপর আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ১৬ অক্টোবর ২০২৬ তারিখ ভোর ৪টা ৫৫ মিনিটে শফিকুল ইসলাম শরীফের বসতবাড়িতে অভিযান চালায়। তাঁর দেখানো মতে, আড়াইহাজার থানাধীন কৃষ্ণপুরা গ্রামের বসতঘরের উত্তর পাশে একটি সংকীর্ণ স্থানে পলিথিনে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির সঙ্গে দুই পাশে কাঠের বাটযুক্ত একটি খালি ম্যাগাজিন ছিল। পরে পুলিশ অস্ত্রটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করে।
অভিযানে এসআই মো. রাকিবুল আলম, এসআই জহিরুল ইসলাম, এসআই আব্দুল বাছেদ, এএসআই নুরুল ইসলাম, এএসআই মানিক মিয়াসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্রের ঘটনায় গ্রেপ্তার শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
শফিকুল ইসলাম শরীফ (৩১) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কৃষ্ণপুরা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মৃত আব্দুল কাদির এবং মাতা সুজাতা বেগম। তিনি আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন