ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৭

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ বিভিন্ন মামলার আসামিরা গ্রেপ্তার হন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ী, ৪৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১৩ জন, একজন ছিনতাইকারী, নিয়মিত মামলার দুই আসামি, অন্যান্য ধারায় পাঁচজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য রয়েছেন।

থানাভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানায় মাদকসেবী দুইজনকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে ৩২ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী, ১০ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত দুইজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানায় ৫ দশমিক ৫ গ্রাম হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ একজন, নয়জন মাদকসেবী, একজন ছিনতাইকারী এবং ওয়ারেন্টভুক্ত একজনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানায় পুলিশের অভিযানে নয়জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত একজন এবং নিয়মিত মামলার চার আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁও থানায় ১১১ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী, ১৭ জন মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত দুইজনসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানায় মাদকসেবী একজন, ওয়ারেন্টভুক্ত সাতজন, অন্যান্য ধারায় একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, আড়াইহাজার থানায় নিয়মিত মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে এসব গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৭

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত