নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোহাম্মদ সফি উদ্দিনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় দুই নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাঁদের আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তল্লাশি করে তাঁদের কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো দুটি প্যাকেটে মোট ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক দুই নারী হলেন—মোছা. ফাতেমা (৪৫), স্বামী-আঃ সাত্তার, গ্রাম-মাতারবাড়ী মকডিল, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার এবং মোছা. খালেদা (৩৩), স্বামী-নিজাম উদ্দিন, গ্রাম-ইলিশিয়া লাল ব্রিজ, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
পরে একই চেকপোস্টে ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে টেকনাফ থেকে ঢাকাগামী আরেকটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় আয়াছ (২৫), পিতা-মৃত ফরিদ উল্যা, মাতা-নুরছেমন, সাং-নোয়াখালী পাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে সন্দেহ হলে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি পেটের ভেতরে ইয়াবা থাকার কথা জানান বলে পুলিশ দাবি করেছে। পরে তাঁর পায়ুপথ দিয়ে ১০টি প্যাকেটে থাকা ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন