ঢাকা, বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    সোমবার, ০২ নভেম্বর ২০২৬
অগ্নিশিখা

শুভ প্রবারণা পূর্ণিমা আজ



শুভ প্রবারণা পূর্ণিমা আজ

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ। এ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করেছে, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। 

রোববার (২৫ অক্টোবর) সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে, ভিক্ষু সংঘের প্রভাতি পিণ্ড গ্রহণ, বুদ্ধ পূজা, শীল গ্রহণ, অষ্ট উপকরণসহ মহাসংঘদান এবং ভিক্ষু সংঘের পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়।

আত্মশুদ্ধি, সংযম, সম্প্রীতি ও বিশ্বমানবতার কল্যাণের বার্তা নিয়ে প্রতিবছর উদযাপিত হয় প্রবারণা পূর্ণিমা। বিহারে সমবেত হয়ে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। প্রবারণার মূল শিক্ষা হলো, নিজের ভুল-ত্রুটি সংশোধন এবং অন্যের প্রতি সহনশীল হওয়া।

এদিকে, বিকেলে ‘প্রবারণা পূর্ণিমার তাৎপর্য এবং বিশ্ব মানবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায়, আলোকসজ্জার পাশাপাশি রঙ-বেরঙের ফানুস ওড়ানো হবে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


শুভ প্রবারণা পূর্ণিমা আজ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ। এ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করেছে, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। 

রোববার (২৫ অক্টোবর) সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে, ভিক্ষু সংঘের প্রভাতি পিণ্ড গ্রহণ, বুদ্ধ পূজা, শীল গ্রহণ, অষ্ট উপকরণসহ মহাসংঘদান এবং ভিক্ষু সংঘের পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়।

আত্মশুদ্ধি, সংযম, সম্প্রীতি ও বিশ্বমানবতার কল্যাণের বার্তা নিয়ে প্রতিবছর উদযাপিত হয় প্রবারণা পূর্ণিমা। বিহারে সমবেত হয়ে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। প্রবারণার মূল শিক্ষা হলো, নিজের ভুল-ত্রুটি সংশোধন এবং অন্যের প্রতি সহনশীল হওয়া।

এদিকে, বিকেলে ‘প্রবারণা পূর্ণিমার তাৎপর্য এবং বিশ্ব মানবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায়, আলোকসজ্জার পাশাপাশি রঙ-বেরঙের ফানুস ওড়ানো হবে।


অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত