ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা, বাংলাদেশ    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
অগ্নিশিখা

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ডাউনলোড কার্ড | ভুল রিপোর্ট
নিউজ পাঠান

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ
ছবি: ইন্টারনেট

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে মিলাদ, পবিত্র কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এতিমদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ভক্তরা ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন প্রিয় এই লেখককে। এদিকে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠেও পালিত হচ্ছে তার ১৪তম মৃত্যুবার্ষিকী। কালো ব্যাজ ধারণ, পবিত্র কোরআন খতমসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ভক্তরা হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে জেলা প্রেসক্লাবে 'হিমু পাঠক আড্ডা' নামে একটি স্মরণকথন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে মিলাদ, পবিত্র কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এতিমদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ভক্তরা ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন প্রিয় এই লেখককে। এদিকে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠেও পালিত হচ্ছে তার ১৪তম মৃত্যুবার্ষিকী। কালো ব্যাজ ধারণ, পবিত্র কোরআন খতমসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং ভক্তরা হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে জেলা প্রেসক্লাবে 'হিমু পাঠক আড্ডা' নামে একটি স্মরণকথন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত