ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
অগ্নিশিখা

সারা দেশে জেলা শিল্পকলা একাডেমিতে দর্শনীর বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনী শুরু

ঢাকাসহ সারা দেশে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দর্শনীর বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আজ নাট্যশালা মিলনায়তনে তিনটি চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে এ প্রদর্শনী শুরু হয়।

বিশেষ এই প্রদর্শনীর উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জাহেদ বলেন, শুরু হওয়া এ কার্যক্রম খুব শিগগিরই  পর্যায়ক্রমে সারা দেশে জেলা শিল্পকলা একাডেমির হলগুলোতে দর্শনীর বিনিময়ে নিয়মিতভাবে প্রদর্শন করা হবে।

উদ্বোধনী দিনে আজ শিল্পকলা একাডেমিতে নির্মাতা আকাশ হকের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের সিনেমা ‘মাস্তুল’  এবং নির্মাতা মেজবাউর রহমানের ‘রইদ’ সিনেমা প্রদর্শিত হয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সারা দেশে জেলা শিল্পকলা একাডেমিতে দর্শনীর বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনী শুরু

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

ঢাকাসহ সারা দেশে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দর্শনীর বিনিময়ে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আজ নাট্যশালা মিলনায়তনে তিনটি চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে এ প্রদর্শনী শুরু হয়।

বিশেষ এই প্রদর্শনীর উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জাহেদ বলেন, শুরু হওয়া এ কার্যক্রম খুব শিগগিরই  পর্যায়ক্রমে সারা দেশে জেলা শিল্পকলা একাডেমির হলগুলোতে দর্শনীর বিনিময়ে নিয়মিতভাবে প্রদর্শন করা হবে।

উদ্বোধনী দিনে আজ শিল্পকলা একাডেমিতে নির্মাতা আকাশ হকের সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’, নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের সিনেমা ‘মাস্তুল’  এবং নির্মাতা মেজবাউর রহমানের ‘রইদ’ সিনেমা প্রদর্শিত হয়।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত