ডেমরা-নারায়ণগঞ্জ সড়কের হাজিনগর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, হেরোইন ও বিভিন্ন সরঞ্জামসহ রনি ভূঁইয়া নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
রোববার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেপ্তার রনির দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসার ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৮ রাউন্ড গুলি, ১০০ গ্রাম হেরোইন, দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক এবং একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব জানায়, রনি ভূঁইয়া দীর্ঘদিন ধরে আড়াইহাজার, ডেমরা ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
র্যাব আরও জানায়, তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন