ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
অগ্নিশিখা

লাভ ৯৬ এর মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে চিত্রনায়িকা পূর্ণতার

নবাগত চিত্রনায়িকা পূর্ণতা

ঢালিউডে নতুন মুখের আগমন সবসময়ই দর্শকের আগ্রহ তৈরি করে। এবার সেই আগ্রহের কেন্দ্রে আসতে যাচ্ছেন নবাগত চিত্রনায়িকা পূর্ণতা। তরুণ নির্মাতা ইভান মল্লিকের সিনেমা লাভ ৯৬ এর মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। আগামী ৪ সেপ্টেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই ছোটবেলা থেকে নিজেকে প্রস্তুত করেছেন পূর্ণতা। থিয়েটারের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি ছোট পর্দায়ও কাজ করেছেন তিনি। তবে বড় পর্দায় অভিনয়ের স্বপ্নটা ছিল আলাদা। সেই স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে লাভ দিয়ে।

সিনেমাটিতে পূর্ণতাকে দেখা যাবে সময় ও গল্পের আবহের সঙ্গে মানানসই একটি ভিন্নধর্মী চরিত্রে। নব্বইয়ের দশকের শেষভাগকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির গল্পে রয়েছে প্রেম, আবেগ ও সেই সময়ের জীবনযাপনের নানা অনুষঙ্গ। ফলে চরিত্রটি ফুটিয়ে তুলতে শুধু অভিনয় নয়, তৎকালীন সময়ের পোশাক, সাজসজ্জা, চালচলন ও সামগ্রিক আবহ নিয়েও প্রস্তুতি নিতে হয়েছে তাকে।

প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বসিত পূর্ণতা। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “প্রথম সিনেমা সবসময়ই বিশেষ আবেগের। লাভ ৯৬ আমার কাছে শুধু একটি সিনেমা নয়, দীর্ঘদিনের স্বপ্নপূরণের গল্প। চরিত্রটির জন্য অনেক প্রস্তুতি নিতে হয়েছে। নব্বইয়ের দশকের লুক ও চালচলন রপ্ত করার চেষ্টা করেছি। দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন এবং আমাদের পরিশ্রমকে সার্থক করবেন, এটাই প্রত্যাশা।

নির্মাতা ইভান মল্লিকের ভাষ্য, লাভ ৯৬ তে শুধু প্রচলিত প্রেমের গল্প হিসেবে দেখলে এর মূল জায়গাটি ধরা যাবে না। সিনেমাটিতে নব্বইয়ের দশকের মানুষের জীবন, আবেগ ও স্মৃতির পাশাপাশি সালমান শাহকে ঘিরে সেই সময়ের দর্শকের ভালোবাসা ও আবেগও উঠে এসেছে। ওই সময়ের বিনোদন, জীবনযাপন ও ভালোবাসার নানা অনুষঙ্গ গল্পের সঙ্গে মিলিয়ে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

লাভ ৯৬-এ পূর্ণতার সঙ্গে অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা, সিমান্ত খন্দকারসহ আরও অনেকে।

আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে দর্শকের সামনে আসবে লাভ ৯৬। প্রথম সিনেমা দিয়ে পূর্ণতা কতটা নজর কাড়তে পারেন এবং বড় পর্দার নতুন এই মুখকে দর্শক কীভাবে গ্রহণ করেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

লাভ ৯৬ এর মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে চিত্রনায়িকা পূর্ণতার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত