ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
অগ্নিশিখা

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩

ইয়াবাসহ আটক ৩ জন। সংগৃহীত ছবি

কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় ডিএনসির অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার ঊষা (১৯)।

ডিএনসির কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পর্যটকের ছদ্মবেশে একটি চক্র ইয়াবা পাচার করছে। এ তথ্যের ভিত্তিতে রামুর রাবার বাগান এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

পরে ঢাকা মেট্রো-ঘ ১৪-৮১১১ নম্বরের একটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়।

ডিএনসি জানায়, প্রতিটি পোটলায় ১০টি করে জিপার লক পলিপ্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৬ হাজার অ্যামফিটামিন-জাতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

অভিযানকালে আসামিদের কাছ থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এছাড়া প্রাইভেট কারটির উইন্ডশিল্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মিরপুর ডিওএইচএসের স্টিকার লাগানো ছিল। গাড়িটির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনও জব্দ করা হয়েছে।

ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে অভিযান চালিয়ে ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় ডিএনসির অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার ঊষা (১৯)।

ডিএনসির কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পর্যটকের ছদ্মবেশে একটি চক্র ইয়াবা পাচার করছে। এ তথ্যের ভিত্তিতে রামুর রাবার বাগান এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।

পরে ঢাকা মেট্রো-ঘ ১৪-৮১১১ নম্বরের একটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়।

ডিএনসি জানায়, প্রতিটি পোটলায় ১০টি করে জিপার লক পলিপ্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০টি করে মোট ৬ হাজার অ্যামফিটামিন-জাতীয় ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

অভিযানকালে আসামিদের কাছ থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। এছাড়া প্রাইভেট কারটির উইন্ডশিল্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মিরপুর ডিওএইচএসের স্টিকার লাগানো ছিল। গাড়িটির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনও জব্দ করা হয়েছে।

ডিএনসি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত