ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
অগ্নিশিখা

যাদবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে তরুণ দুই তুর্কি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৯নং যাদবপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণা, গণসংযোগ ও নানা প্রতিশ্রুতিতে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দুই তরুণ তুর্কি —মো: জাফর ইকবাল ও এম জহির রায়হান।তরুণ দুই তুর্কির প্রার্থীতা ঘোষণায় এলাকায় নির্বাচন ঘিরে  ইতোমধ্যেই বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

মো: জাফর ইকবাল মহেশপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে মহেশপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের রানিং আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার সমর্থকরা মনে করেন, তৃণমূল পর্যায়ে সংগঠনের শক্ত ভিত্তি এবং রাজনৈতিক অভিজ্ঞতা তাকে এই নির্বাচনে এগিয়ে রাখবে।

অন্যদিকে এম জহির রায়হান একজন তরুণ সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত। স্থানীয় পর্যায়ে বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।তিনি ও একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বলে মনে করছেন এলাকাবাসীর একাংশ।

নির্বাচনকে সামনে রেখে দুই প্রার্থীই নিয়মিত গণসংযোগ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তারা ভোটারদের কাছে তাদের পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরছেন। রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি—এমন নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা একজন যোগ্য, সৎ ও উন্নয়নমুখী চেয়ারম্যান প্রত্যাশা করছেন। তরুণ নেতৃত্বের প্রতি আগ্রহ থাকলেও ভোটাররা প্রার্থীদের অতীত কার্যক্রম, ব্যক্তিগত সততা এবং বাস্তবায়নযোগ্য পরিকল্পনাকে গুরুত্ব দিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, তরুণ ও সম্ভাবনাময় দুই প্রার্থীর অংশগ্রহণে এবারের নির্বাচনটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটারদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে, ৯নং যাদবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শেষ পর্যন্ত ভোটের মাধ্যমে জনগণ কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন, সেটিই এখন দেখার বিষয়।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

যাদবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে তরুণ দুই তুর্কি

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত