ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
অগ্নিশিখা

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ল হানিফ পরিবহনের বাস

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট বদিউল আলম ফকিরের বাড়ির সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েছে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেলে ৩ টাঃ হালকা বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে মহাসড়কের পাশের মাটি ও কাদামাটি পিচ্ছিল হয়ে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বাসটি রক্ষা পেয়েছে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে বাসের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, মহাসড়কের পাশে পিচ্ছিল কাদা ও মাটি থাকায় এমন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তারা মহাসড়কের পাশের ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত পরিষ্কার ও নিরাপদ করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ল হানিফ পরিবহনের বাস

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট বদিউল আলম ফকিরের বাড়ির সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েছে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেলে ৩ টাঃ হালকা বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃষ্টির কারণে মহাসড়কের পাশের মাটি ও কাদামাটি পিচ্ছিল হয়ে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বাসটি রক্ষা পেয়েছে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে বাসের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, মহাসড়কের পাশে পিচ্ছিল কাদা ও মাটি থাকায় এমন দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তারা মহাসড়কের পাশের ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত পরিষ্কার ও নিরাপদ করার দাবি জানিয়েছেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত