ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
অগ্নিশিখা

বৈষম্যহীন রাষ্ট্র গঠন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে

কয়েকটি ক্ষেত্রে দুর্বলতা থাকলেও গত ছয় মাসে গণতান্ত্রিক সহিষ্ণুতার  ক্ষেত্রে সরকার সাফল্য দেখিয়েছে। মানুষ এখন সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচীর বাস্তবায়ন দেখতে চাইবে।

বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার আহবান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

হাতিরঝিলে শহীদস্মরণ সমাবেশে সাইফুল হক বলেন, জুলাই - আগস্ট গণঅভ্যুত্থানের শহীদেরা একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজের জন্য  জীবন উৎসর্গ করেছেন,  বিশেষ কোন শক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক পুঁজি বাড়াতে তারা জীবন  দেয়নি। তিনি এই শহীদদেরকে নিয়ে সংকীর্ণ রাজনীতি না করতে সবার প্রতি আহবান জানান। তিনি অবিলম্বে জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের দের পূর্ণাংগ তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহবান জানান।

তিনি আরো বলেন, গত দুই বছরে অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, চাকুরীচ্যুতি, কর্মহীনতা বৃদ্ধি পেয়েছে। মানুষের জীবন জীবিকা ও নিরাপদ হয়নি। সন্ত্রাস, চাঁদাবাজী, দখলদারিত্ব এখনও বন্ধ হয়নি।

তিনি বলেন, বিদেশনির্ভর জ্বালানি নীতির কারনেই দেশে আজ গ্যাস বিদ্যুৎ সংকট ঘনীভূত হয়েছে। তিনি জ্বালানির ক্ষেত্রে বিদেশ নির্ভরতা কাটিয়ে উঠতে বাপেক্সসহ দেশীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি বলেন, বিএনপি সরকার গত ছয়মাসে কয়েকটি ক্ষেত্রে সাফল্য দেখাতে না পারলেও গণতান্ত্রিক অধিকার ও গণতান্ত্রিক সহিষ্ণুতার  ক্ষেত্রে তারা দৃষ্টান্তমুলক সাফল্য দেখিয়েছে। এই সময়কালে রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের পথ পরিহার করে যে শাসনপদ্ধতি চলছে তা অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, গত ছয় মাসে সরকার সামাজিক  ও অর্থনৈতিক সুরক্ষায় যেসব প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে দেশের মানুষ এখন তার বাস্তবায়ন দেখতে চাইবে।

গতকাল বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে হাতিরঝিলের মধুবাগে কাদেরিয়া পার্টি সেন্টার মিলনায়তনে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই শহীদসহ  ২৪ এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে শহীদ স্মরণ সমাবেশে তিনি এই বক্তব্য রাখেন। 

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির হাতিরঝিল আঞ্চলিক কমিটির নেত্রী নার্গিস আকতার লিমার সভাপতিত্বে ও ফিরোজ আলীর সঞ্চালনায় এই সভায়  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মাহমুদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য  সাইফুল ইসলাম, বিএনপির স্থানীয় নেতা আব্দুর রশীদ খান, আকতারুজ্জামান রাজিব, মাহমুদুল হাসান মাধু, নারীনেত্রী মরিয়ম আকতার প্রমুখ 

সমাবেশে বহ্নিশিখা জামালী বলেন,  নির্বাচিত সরকার দেশের দায়িত্ব গ্রহনের ছয় মাস পার হলেও মানুষের জীবন, বিশেষ করে নারীদের জীবন এখনও নিরাপদ হয়নি। এখনও নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি নারী বিদ্বেষী সকল অপতৎপরতা আইন করে নিষিদ্ধ করার আহবান জানান।

আকবর খান বলেন, বিএনপি সরকারকে অবশ্যই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ধারণ করতে হবে। তিনি সংসদের আগামী অধিবেশনে স্বাক্ষরিত জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করার আহবান জানান। 

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বৈষম্যহীন রাষ্ট্র গঠন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত