দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জলবায়ু সহনশীল ক্যাম্পাস উদ্যোগের আওতায় উপজেলা পরিষদের অর্থায়নে আয়োজিত এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব এস এম ফয়েজ উদ্দিন।
প্রশিক্ষণে মোট ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের তথ্যপ্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজে দক্ষ করে তোলার পাশাপাশি অনলাইনভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের জন্য প্রস্তুত করা হবে।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ঘরে বসে কাজ ও আয় করার ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করার পাশাপাশি ভবিষ্যতে নতুন উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন