শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিং কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্কাউটসের সভাপতি এস এম ফয়েজ উদ্দিন।
সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ সদর উপজেলা আয়োজিত দিনব্যাপী ১৪৫৬তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৩ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এস এম ফয়েজ উদ্দিন বলেন, “সমাজ পরিবর্তনে শিক্ষকরা আলোকবর্তিকা হিসেবে কাজ করবেন। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
তিনি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, মানবিকতা ও দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলা সম্ভব। পাশাপাশি দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার শিক্ষা এবং সমাজের বিভিন্ন সমস্যা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখার সক্ষমতাও তৈরি হয়।
তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রমকে আরও বিস্তৃত করা প্রয়োজন। এ সময় তিনি ওরিয়েন্টেশন কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকদের পরবর্তী সময়ে বেসিক কোর্সেও অংশগ্রহণের আহ্বান জানান।
কোর্সের কোর্স লিডার ও ঢাকা আঞ্চলিক স্কাউটসের সম্পাদক মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও সদর উপজেলা স্কাউটসের কমিশনার মোঃ ফজলুল হক ভূঁইয়া মন্টু। অনুষ্ঠানটি পরিচালনা করেন তিনিই।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটসের এ.এল.টি নাজমা চৌধুরী, উডব্যাজার মোঃ ফজলুল হক ভূঁইয়া মন্টু, উডব্যাজার মোঃ গোলাম মোস্তফা শাহীন এবং উডব্যাজার মোঃ জাকির হোসেন সিকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটসের সম্পাদক সুরাইয়া আক্তার, উপজেলা স্কাউট লিডার মোঃ ওয়ালিউল্লাহ্সহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
কোর্সে অংশগ্রহণকারী শিক্ষকদের স্কাউটিংয়ের মৌলিক ধারণা, নেতৃত্বের দক্ষতা, দলগত কাজ, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ বিকাশে স্কাউটিংয়ের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করবেন এবং শিক্ষার্থীদের সুশৃঙ্খল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন