স্টাফ রিপোর্টার, ঢাকা: অবিলম্বে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো আধুনিকায়নের মাধ্যমে পুনরায় চালুর দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ করেছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। আজ সোমবার (১০ আগস্ট) সকালে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিনিকল শ্রমিক ও আখচাষীরা।
সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সংগঠনের একটি ৬ সদস্যের প্রতিনিধি দল গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৯ দফা সংবলিত একটি স্মারকলিপি পেশ করে।
সংগ্রাম কমিটির আহ্বায়ক কামরুজ্জামান ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, জাতীয় গণফ্রন্টের আহ্বায়ক টিপু বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ডা. ফয়জুল হাকিমসহ বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশ সঞ্চালনা করেন বদরুদ্দোজা বাপন ও কাইয়ুম হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে কোনো অসাধু ব্যবসায়ী চক্রের মুনাফা লোটার হাতিয়ার হতে দেওয়া যাবে না। চিনিশিল্পে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতির দায় শ্রমিক বা আখচাষীদের নয়। কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন এবং কৃষকরা আখের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং ইথানল, বিদ্যুৎ ও জৈব সারসহ চিনির উপজাতের বহুমুখী উৎপাদনের মাধ্যমে এ শিল্পকে লাভজনক করা সম্ভব।
এ সময় নেতৃবৃন্দ দেশীয় শিল্প ও কৃষি খাতের স্বার্থ বিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলেরও দাবি জানান।

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন