ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
অগ্নিশিখা

জুলাইয়ের ২৭ দিনে ২৫২ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২০.২ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৫২ কোটি ৪০ লাখ (২ দশমিক ৫২৪ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত বছরের একই সময়ে (১-২৭ জুলাই ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ০৯৯ বিলিয়ন) মার্কিন ডলার।

এদিকে, সোমবার (২৭ জুলাই) একদিনেই প্রবাসীরা ৮ কোটি ৭০ লাখ (৮৭ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। জুলাইয়ের প্রথম ২৭ দিনের হিসাবে রেমিট্যান্সে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ২ শতাংশ।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

জুলাইয়ের ২৭ দিনে ২৫২ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ২০.২ শতাংশ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২৫২ কোটি ৪০ লাখ (২ দশমিক ৫২৪ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ২ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে, গত বছরের একই সময়ে (১-২৭ জুলাই ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ২০৯ কোটি ৯০ লাখ (২ দশমিক ০৯৯ বিলিয়ন) মার্কিন ডলার।

এদিকে, সোমবার (২৭ জুলাই) একদিনেই প্রবাসীরা ৮ কোটি ৭০ লাখ (৮৭ মিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা অব্যাহত থাকায় চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। জুলাইয়ের প্রথম ২৭ দিনের হিসাবে রেমিট্যান্সে বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২০ দশমিক ২ শতাংশ।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত