ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভীর প্রশ্ন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আজ বুধবার এক সভায় যোগ দিয়ে বললেন, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ভারত হস্তান্তর করতে পারলে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের হস্তান্তরে সমস্যা কোথায়? রুহুল কবির রিজভী বলেন, ‘বিরোধী দল সমালোচনা করছে, গালাগাল করছে, বাইরে গিয়ে মিথ্যা কথা বলছে। কিন্তু তাদের কেউ গুম হননি। এটাই গণতান্ত্রিক অধিকার।’

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে রিজভী বলেন, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হলেও তাকে সম্মেলনে মূল ভূমিকার পরিবর্তে সাইডলাইনে বসে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সেখানে যাননি বলে দাবি করেন রিজভী।

শেখ হাসিনাকে ঘিরে একটি চক্র ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী। তার ভাষ্য, সামনাসামনি মধুর কথা বলা হলেও আড়ালে শেখ হাসিনাকে ঘিরে ষড়যন্ত্র করা হচ্ছে।

দেশে গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে নানা ধরনের আলোচনা হলেও জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের কোনো কার্পণ্য নেই বলে দাবি করেন রিজভী। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও মানুষের ঘরে চুলা জ্বালিয়ে রাখতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মুজিব হত্যাকারীকে হস্তান্তর, জুলাই হত্যাকারীদের কেন নয়: ভারতকে রিজভীর প্রশ্ন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আজ বুধবার এক সভায় যোগ দিয়ে বললেন, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ভারত হস্তান্তর করতে পারলে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের হস্তান্তরে সমস্যা কোথায়? রুহুল কবির রিজভী বলেন, ‘বিরোধী দল সমালোচনা করছে, গালাগাল করছে, বাইরে গিয়ে মিথ্যা কথা বলছে। কিন্তু তাদের কেউ গুম হননি। এটাই গণতান্ত্রিক অধিকার।’

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ প্রসঙ্গে রিজভী বলেন, একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হলেও তাকে সম্মেলনে মূল ভূমিকার পরিবর্তে সাইডলাইনে বসে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি সেখানে যাননি বলে দাবি করেন রিজভী।

শেখ হাসিনাকে ঘিরে একটি চক্র ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী। তার ভাষ্য, সামনাসামনি মধুর কথা বলা হলেও আড়ালে শেখ হাসিনাকে ঘিরে ষড়যন্ত্র করা হচ্ছে।

দেশে গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে নানা ধরনের আলোচনা হলেও জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের কোনো কার্পণ্য নেই বলে দাবি করেন রিজভী। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও মানুষের ঘরে চুলা জ্বালিয়ে রাখতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত