ঢাকা, বাংলাদেশ    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

সিরাজগঞ্জে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা জোরদার এবং সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, দুর্নীতি প্রতিরোধ এবং অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রতিক পরীক্ষায় ১০০% ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফলাফলের কারণ দর্শানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও পাসের হার বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই দিন জেলা প্রশাসক কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে আগত সাধারণ নাগরিকদের ভোগান্তি, অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। জনগণের আবেদনের তাৎক্ষণিক নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা জোরদার এবং সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ, দুর্নীতি প্রতিরোধ এবং অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রতিক পরীক্ষায় ১০০% ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফলাফলের কারণ দর্শানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও পাসের হার বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই দিন জেলা প্রশাসক কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে আগত সাধারণ নাগরিকদের ভোগান্তি, অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। জনগণের আবেদনের তাৎক্ষণিক নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় জেলা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত