অভিনয়ে নতুনত্বের খোঁজে দীপা খন্দকারের যাত্রা থেমে নেই। পর্দায় কখনো তিনি পরিচিত কোনো চরিত্রের আবহ তৈরি করছেন, আবার কখনো সম্পূর্ণ অচেনা এক রূপে হাজির হয়ে চমকে দিচ্ছেন দর্শককে। সাম্প্রতিক কাজগুলোতেও সেই বৈচিত্র্যের ছাপ স্পষ্ট। একসঙ্গে কয়েকটি ভিন্নধর্মী চরিত্র নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
মহিন খান পরিচালিত মিনি সিরিজ ‘কর্মফল’ দিয়ে এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন দীপা। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত সিরিজটিতে তার চরিত্রটি আগের কাজগুলোর তুলনায় বেশ আলাদা। চ্যালেঞ্জিং সেই চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের প্রশংসাও কুড়াচ্ছেন তিনি।
শুধু ওয়েব কনটেন্ট নয়, টেলিভিশনেও সামনে আসছে তার নতুন কিছু কাজ। শিগগির দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে হাসান রেজাউল পরিচালিত ‘বকুলপুর সিজন ৩’। আহমেদ শাহাবুদ্দিনের রচনায় নির্মিত এই ধারাবাহিকে মেহেরজান চরিত্রে অভিনয় করেছেন দীপা। গ্রামের একজন রাজনীতিবিদের ভূমিকায় এবারই প্রথম দেখা যাবে তাকে। চরিত্রটির জন্য তাই আলাদা আগ্রহ রয়েছে অভিনেত্রীর।
দীপা খন্দকার বলেন, হাসান রেজাউলের পরিচালনায় বেশ কয়েক বছর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। ধারাবাহিকে এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করা। রেজাউল বেশ যত্ন নিয়ে কাজ করে। মেহেরজান চরিত্রটিও আমার খুব ভালো লেগেছে। যে কারণে চরিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী।
অন্যদিকে একই সময়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকেও অভিনয় করছেন দীপা খন্দকার। এই ধারাবাহিকে তার সহশিল্পী জাহিদ হাসান। রাজের সঙ্গে এর আগে ‘এটা আমাদেরই গল্প’-এ কাজ করেছিলেন তিনি। সেই ধারাবাহিকে ফাতেমা ফুফু চরিত্রে দর্শকের কাছে প্রশংসিত হলেও এবার পরিচিত সেই অবয়বে ফিরছেন না দীপা। নতুন গল্পে তার চরিত্র ও উপস্থাপন—দুটিই হবে আলাদা।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, রাজের ‘এটা আমাদেরই গল্প’-এ দর্শক আমাকে একরকম দেখেছিলেন। এবার ‘ফিরে আসার গল্প’-এ আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন। দুটি ধারাবাহিকই প্রচারে এলে আশা করছি দর্শকের ভালো লাগবে।
একদিকে মিনি সিরিজ, অন্যদিকে ধারাবাহিক—মাধ্যম আলাদা হলেও দীপার সাম্প্রতিক কাজগুলোর কেন্দ্রে রয়েছে একই বিষয়, চরিত্রের বৈচিত্র্য। আর সেই বৈচিত্র্যই তাকে প্রতিবার নতুনভাবে আবিষ্কারের সুযোগ করে দিচ্ছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন