তারকা অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত আলোচিত ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’-এর প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের নীলপদ্ম শুটিং হাউজে মনোরম পরিবেশে নাটকটির প্রথম ধাপের দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়।
শুটিংয়ে অংশ নিয়েছেন বাবুল আহমেদ, আব্দুল্লাহ রানা, সফিক খান দিলু, আশরাফুল আলম সোহাগ, তুহিন চৌধুরী, আমিন আজাদ, তারেক স্বপন, টুটুল চৌধুরী, কবির টুটুল, এস এম কামরুল বাহার, রাফা নাঈম, আলমগীর কবির, সাব্বির আহমেদ, শিশির সর্দার, সূর্য খান, শিমুল চৌধুরী, আফিফ, শাহ আলম সিকদার, ফেরদৌস লুৎফুল বারী, ইঞ্জিঃ শামীম হোসেন, ইঞ্জিঃ সেলিম রেজা, লিজা খানম, আসমা শিউলী, নাবিলা চৌধুরী, আঁখি চৌধুরী, শেখ চাঁদনী, সাদিকা মালিহা সখ, সুমাইয়া নদী, ডালিয়া জুই, সানজিদা কানিজ সান্জু, প্রিয়া, উনাইজা, আনাহিতা, তায়েবা মিশেল, ফাতেমা মৌ, শেফালী সাথী, ঐশ্বর্য, ইকে পারভেজ, নাহিদ খান, টুটুল প্রধান, রফিক মিন্টু, শামীম মোল্লা, ছড়া, শাহীন রাজ, আরাফাত হিমেল, তমা ইসলাম, লুবাবা, মুবিয়াসহ অনেকে।
লাবণ্য মিডিয়া হাউজ-এর ব্যানারে নির্মিত হচ্ছে পাঁচ প্রজন্মের গল্পনির্ভর এই ধারাবাহিক। হাসি-কান্না, আনন্দ-বেদনা ও পারিবারিক নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যাবে ‘বেগম পাড়া’-এর গল্প।
নাটকটির রচনা ও পরিচালনায় রয়েছেন মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী। সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ নুরুজ্জামান, রাহুল রাজু, বায়েজিদ আহমেদ, শহীন রাজ ও আশিক মাহমুদ। ব্যবস্থাপনায় ছিলেন মুজাদ্দিদ হোসেন অনুরাগ।
‘বেগম পাড়া’ শুধু পারিবারিক গল্পেই সীমাবদ্ধ থাকছে না। নাটকটিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি রাজনীতি এবং আমলাতান্ত্রিক জটিলতার নানা দিকও গল্পের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ফলে সমসাময়িক বিভিন্ন বাস্তবতা নাটকটির গল্পে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার সিনথীয়া সুলতানা জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে ধারাবাহিক ‘বেগম পাড়া’।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন