‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে থেকেই ঘোষণা এসেছিল, শীর্ষ তিন বিজয়ী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামকে নিয়ে নির্মিত হবে বিশেষ একটি কাজ। সেই ঘোষণা এবার বাস্তবে রূপ নিয়েছে। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’। রোমান্স ও ড্রামার আবহে নির্মিত এই ফিল্মে নতুন তিন মুখের সঙ্গে দেখা যাবে সময়ের জনপ্রিয় কয়েকজন অভিনেতাকেও।
গত ১ আগস্ট থেকে শুরু হয়েছিল ‘ক্যাফে আমব্রেলা’র শুটিং। ঢাকা ও আশপাশের বিভিন্ন লোকেশনের পাশাপাশি দেশের কয়েকটি জেলায় হয়েছে দৃশ্যধারণ। শুটিংয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ধারণ করা হয়েছে কক্সবাজারেও। ইতোমধ্যে কাজটির বেশির ভাগ দৃশ্যধারণ শেষ হয়েছে। চলতি বছরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
নাম শুনে ক্যাফে কিংবা কোনো রেস্টুরেন্টকে ঘিরে গল্প—এমনটা মনে হতে পারে। তবে ‘ক্যাফে আমব্রেলা’ মোটেও খাবার কিংবা রেস্টুরেন্টকেন্দ্রিক কোনো গল্প নয়। বরং মানুষের সম্পর্ক, ভালোবাসা, আবেগ ও জীবনের নানা টানাপোড়েনকে কেন্দ্র করেই এগিয়েছে এর গল্প। শিহাব শাহীন জানিয়েছেন, এটি বহু চরিত্রের সমান্তরাল গল্প। তিন থেকে চারটি আলাদা গল্প একসঙ্গে এগিয়ে গিয়ে একপর্যায়ে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। ফলে গল্পে যেমন থাকবে একাধিক চরিত্র, তেমনি থাকবে তাদের সম্পর্কের নানা বাঁক।
ওয়েব ফিল্মটির অন্যতম আকর্ষণ তৌসিফ মাহবুবের চরিত্র। পাইলটের লুকে এরই মধ্যে দর্শকদের চমকে দিয়েছেন এই অভিনেতা। পাইলটের পোশাক, ক্যাপ, ব্যাজ ও সানগ্লাসে কক্সবাজার বিমানবন্দরে শুটিংয়ের সময় তাঁকে দেখে অনেকেই প্রথমে চিনতে পারেননি। চরিত্রটিকে বাস্তবসম্মত করে তুলতে পাইলটদের পোশাক ও উপস্থাপনা নিয়েও প্রস্তুতি নিয়েছেন তৌসিফ।
এই ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব ও বিদুষী বর্ণিতা। অন্যদিকে নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। তিন লাক্স সুন্দরীর বিপরীতে রয়েছেন তৌসিফ মাহবুব, পার্থ শেখ ও আরেফিন জিলানী। তাঁদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ‘মীরাক্কেল’খ্যাত সাইদুর রহমান পাভেল ও সানজিদা তাসনিমকে। আরও অভিনয় করেছেন সাবেরী আলম ও শিরিন আলম।
নতুন তিন অভিনয়শিল্পীকে ক্যামেরার সামনে আরও প্রস্তুত করে তুলতে শুটিংয়ের আগে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন শিহাব শাহীন। তাঁদের নিয়ে আয়োজন করা হয় ১৫ দিনের অভিনয় কর্মশালা। প্রতিযোগিতার মাধ্যমে গ্রুমিংয়ের অভিজ্ঞতা থাকলেও অভিনয়ের ওপর আনুষ্ঠানিক প্রশিক্ষণ খুব বেশি ছিল না তাঁদের। তাই চরিত্র, সংলাপ ও অভিনয়ের বিভিন্ন দিক নিয়ে আলাদাভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পান বিদুষী, নাযাহ ও আমিনা।
নির্মাতার ভাষায়, প্রতিযোগিতায় তাঁরা একটি গ্রুমিংয়ের মধ্য দিয়ে এলেও অভিনয়ের জায়গায় আরও কাজের প্রয়োজন ছিল। সেই জায়গা থেকেই কর্মশালার আয়োজন। নতুনদের নিয়ে কাজ করার এই প্রস্তুতি ‘ক্যাফে আমব্রেলা’র চরিত্রগুলোকে কতটা প্রাণবন্ত করে তুলেছে, তা দেখা যাবে ফিল্মটি মুক্তির পর।
তিন লাক্স সুন্দরীর একই প্রজেক্টে অভিনয়, তাঁদের বিপরীতে জনপ্রিয় তিন অভিনেতা এবং শিহাব শাহীনের নির্মাণ—সব মিলিয়ে ‘ক্যাফে আমব্রেলা’ নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ছোট্ট একটি ছাতার নিচে যেমন বৃষ্টির হাত থেকে আশ্রয় মেলে, তেমনি এই গল্পের ছায়ায় একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে বেশ কিছু মানুষের জীবন। এখন সেই সম্পর্ক, ভালোবাসা আর আবেগের গল্প পর্দায় কীভাবে ধরা দেয়, সেটিই দেখার অপেক্ষা।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন