নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শ্রী শুভ চন্দ্র দাস (৩০) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে মোঃ সাকিব সরকার দিমুন @ ধিমন (২৩) নামে আরও এক আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে স্থানীয় সংবাদ পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ হকার্স মার্কেটের পেছনে দুর্গামলের সামনে সড়ক থেকে শ্রী শুভ চন্দ্র দাসের গুলিবিদ্ধ ও চাকুর আঘাতে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। নিহত শুভ চন্দ্র দাস গলাচিপা এলাকার শ্রী হরি চন্দ দাসের ছেলে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি সদর মডেল থানার মামলা নং-০৮, তারিখ ০৫/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ; ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
পুলিশ আরও জানায়, ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় নারায়ণগঞ্জে যোগদান করা নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে একটি দল তদন্ত শুরু করে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তদন্তে অগ্রগতি আসে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। অপরদিকে সুমন নামে একজনকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
পুলিশের দাবি, আসামিদের জবানবন্দি এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ধিমনের নাম উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে ডিবির তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে একটি দল ১৬ সেপ্টেম্বর দুপুর ১টা ১০ মিনিটে নরসিংদী সদর থানাধীন শিলমান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ধিমন হলেন মোঃ সাকিব সরকার দিমুন @ ধিমন (২৩)। তিনি নাদির সরকারের ছেলে এবং মোসাঃ সখিনা সুলতানার ছেলে। তার ঠিকানা হাজীগঞ্জ (পাঠানতলী প্রাঃ স্কুলের বিপরীত পাশে), থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ধিমনকে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন