ঢাকা, বাংলাদেশ    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিশিখা

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। বিশেষ করে কুষ্ঠরোগের চিকিৎসায় ফাউন্ডেশনের দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী শিবিরে জীবনমান উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং তাদের আয়-রোজগারের সুযোগ তৈরিতে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের বিষয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। ভবিষ্যতে রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য আরও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এগিয়ে আসতে তিনি নিপ্পন ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

আপনার মতামত লিখুন

অগ্নিশিখা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ইয়োহেই সাসাকাওয়া নিপ্পন ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে বিরোধীদলীয় নেতাকে অবহিত করেন। বিশেষ করে কুষ্ঠরোগের চিকিৎসায় ফাউন্ডেশনের দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা শরণার্থী শিবিরে জীবনমান উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং তাদের আয়-রোজগারের সুযোগ তৈরিতে ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের বিষয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশ সফরের জন্য নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। ভবিষ্যতে রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য আরও উন্নয়নমূলক প্রকল্প নিয়ে এগিয়ে আসতে তিনি নিপ্পন ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

অগ্নিশিখা

সম্পাদক ও প্রকাশক : মোঃ মোর্শেদ আলম
সম্পাদক কর্তৃক “তুহিন প্রেস”, ২১৯/২, ফকিরাপুল (১ম গলি), ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয় । সম্পাদকীয় কার্যালয়ঃ করিম চেম্বার (৪র্থ তলা) ৯৯ মতিঝিল, ঢাকা-১০০০।
কপিরাইট © ২০২৬ অগ্নিশিখা । সর্বস্বত্ব সংরক্ষিত