শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) চোখ ফিল্ম সোসাইটির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ চলচ্চিত্র উৎসব ‘চলচ্চিত্রে ৩০: চোখ ফিল্ম সোসাইটি’-এর প্রথম দিনে প্রদর্শিত হয়েছে আলোচিত চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’।
৪ সেপ্টেম্বর উৎসবের প্রথম দিন বিকেল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে সিনেমাটির দুটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সিনেমাটির টিমের সদস্যরা। দর্শকদের সঙ্গে সিনেমাটি নিয়ে সরাসরি মতবিনিময় করেন ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’-এর এক্সিকিউটিভ প্রডিউসার এন্ড ডিস্ট্রিবিউটর ও বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর সদস্য প্রতিনিধি মো: হাফিজউদ্দিন মুন্না এবং ‘দ্য হর্সম্যান’ খ্যাত অভিনেতা দেবদ্যুতি আইচ।
প্রদর্শনী শেষে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সিনেমাটির টিমের সদস্যরা এবং নিজেদের নির্মাণ-অভিজ্ঞতা তুলে ধরেন। সিনেমাটির গল্প, নির্মাণশৈলী ও উপস্থাপনা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। প্রদর্শনী শেষে দর্শকদের কাছ থেকে সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া ও প্রশংসা পাওয়া যায়। পাশাপাশি ভবিষ্যতে চানখারপুলের টিমের কাছ থেকে আরও নতুন কাজের প্রত্যাশার কথাও জানান দর্শকরা।
চোখ ফিল্ম সোসাইটির আয়োজকরা জানান, সংগঠনটির ৩০ বছর পূর্তির বিশেষ আয়োজনে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’-এর মতো একটি সিনেমা প্রদর্শন করতে পেরে তারা আনন্দিত। তাদের মতে, তরুণ নির্মাতাদের এমন সৃজনশীল ও ভিন্নধর্মী কাজ আরও বেশি দর্শকের কাছে পৌঁছানো প্রয়োজন। চলচ্চিত্র নির্মাণ ও চলচ্চিত্রচর্চায় ভবিষ্যতে চোখ ফিল্ম সোসাইটি বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর সহযোগিতায় ও চানখারপুলের টিমের মধ্যে আরও যৌথভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন